বসন্ত প্রায় শেষ দিকে। ইতোমধ্যে বাড়ছে গরম। উঁকি দিচ্ছে গ্রীষ্মকাল। এ সময় মাঠে-ঘাটে ও বাজারে বিভিন্ন ধরনের সবজি দেখা যায়। যার মধ্যে একটি হলো পটোল। ভাজা, তরকারি থেকে দোলমা-আমিষ নিরামিষ নানা পদে খাওয়া যায় এই সবজি। দামে সস্তা এই সবজি উপকারিতার ভাণ্ডার। পটোল হজমশক্তি বাড়িয়ে তোলে।
কোষ্ঠকাঠিন্য সারিয়ে দেয়। ব্লাড সুগার নিয়ন্ত্রণেও খুব উপকারী এই সবজি। ওজন কমাতে উপকারী পটোল রাখুন খাবারের তালিকায়। রক্ত শোধন করা পটোল রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে।
ইনফ্লুয়েঞ্জা, জন্ডিসের ঘরোয়া টোটকা পটোলের খাদ্যগুণে চেহারায় বয়সের ছাপ পড়ে না। এত উপকারিতা সত্ত্বেও পটোলের একাধিক পার্শ্ব প্রতিক্রিয়া আছে। সে বিষয়েও সতর্ক থাকতে হবে। বেশি পটোল খেলে কী হয়, তা জানুন আজকের প্রতিবেদনে।
অতিরিক্ত পটোল খেলে কী ক্ষতি
বেশি পটোল খেলে পেট ফাঁপা, গ্যাসের সমস্যা দেখা দিতে পারে। যাদের বমি, মাথা ধরার মতো উপসর্গ যখন তখন হয় তারা এই সবজি অতিরিক্ত খাবেন না।
আয়ুর্বেদ অনুযায়ী, যাদের শরীরে পানি জমার প্রবণতা আছে তারা পটোল এড়িয়ে চলুন। কারণ এই সবজিতে পানির পরিমাণ খুবই বেশি।অতিরিক্ত পটোল খেলে পেটে ক্র্যাম্প, ডায়রিয়ার মতো সমস্যাও তৈরি হতে পারে।
তবে সার্বিকভাবে তুল্যমূল্য বিচার করলে পার্শ্বপ্রতিক্রিয়া বা ক্ষতির থেকে পটোলের উপকারিতাই বেশি। তাই চিকিৎসকের পক্ষ থেকে নিষেধাজ্ঞা না থাকলে গরমে ভারসাম্য রাখতে পটোল খেতেই পারেন।