সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

‘আন্তর্জাতিক আদালতে আ.লীগের বিচার না হওয়া পর্যন্ত দেশে শান্তির পরিবেশ সৃষ্টি হবে না’

ভোলা জেলা প্রতিনিধি / ৮৯ বার দেখা হয়েছে
আপডেট : March 29, 2025
‘আন্তর্জাতিক আদালতে আ.লীগের বিচার না হওয়া পর্যন্ত দেশে শান্তির পরিবেশ সৃষ্টি হবে না’

ভোলা জেলা প্রতিনিধি : 

আন্তর্জাতিক আদালতে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত দেশে শান্তির পরিবেশ সৃষ্টি হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

শনিবার (২৯ মার্চ) দুপুর ২টার দিকে ভোলার চরফ্যাশন উপজেলা শহরের ফ্যাশন স্কয়ারে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে পথসভায় তিনি এ মন্তব্য করেন।

সামান্তা শারমিন বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। এদের জায়গা দেশের মাটিতে হতে দেওয়া হবে না। আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট, গণবিরোধী ও দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বড় সন্ত্রাসী দল। এই দলের বিচার হবে আন্তর্জাতিক আদালতে। আন্তর্জাতিক আদালতে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত দেশে রাজনৈতিক সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে না।

তিনি বলেন, বাংলাদেশ পুনর্গঠনের যে প্রস্তাব আমাদের সামনে এসে দাঁড়িয়েছে বাংলাদেশের ছাত্র-জনতা সেটা সফল করে ছাড়বে। ছাত্র-জনতা বাংলাদেশের মানুষের কাছে প্রতিজ্ঞা করেছে বাংলাদেশে একটি নতুন সংবিধান প্রয়োজন। কারণ বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, দারিদ্র্যতা ও অসহায়ত্ব আছে সেটি সংবিধান থেকে শুরু হয়। সংবিধান পরিবর্তন না হলে বাংলাদেশের মানুষের স্থায়ী পরিবর্তন সম্ভব নয়।

সামান্তা শারমিন বলেন, কিছু পক্ষ সংবিধানসহ সকল ব্যবস্থা আগের মতো রেখে দিতে চায়। আমরা পরিষ্কার করে বলতে চাই, গত ৩ আগস্ট ১ দফা ঘোষণার সাথে সাথে বাংলাদেশের ছাত্র-জনতা ঘোষণা দিয়েছে এ সংবিধানকে পুনর্লিখন করতে হবে। এ সংবিধান একটি জনবিরোধী সংবিধান। সংবিধান পরিবর্তনের জন্য তরুণ ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়েছে গণপরিষদের মাধ্যমে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব।

তিনি বলেন, অনেকেই বলতে চায় গণপরিষদ নির্বাচন কী তারা কেউ বোঝেন না। আমরা বলতে চাই, যখন বাংলাদেশে আধুনিক প্রযুক্তি আসে নাই তখন ১৯৭০ সালে গণপরিষদ নির্বাচন হয়েছিল। এখন এই আধুনিক যুগে কেন মানুষ গণপরিষদ নির্বাচন বুঝবে না? তারা কী আমাদের অপমান করতে চায়? এই অপমানের শোধ আমরা আবার নেব। গণপরিষদের মাধ্যমে আমরা এই সংবিধান পরিবর্তন করব। সেই সাথে পুরো ফ্যাসিস্ট কাঠামোর বিলোপ করব।

গত ১৫ বছর বাংলাদেশে একটি দলই রাজত্ব কায়েম করেছে উল্লেখ করে সামান্তা শারমিন বলেন, ‘৫ আগস্ট বাংলাদেশ থেকে সেই আওয়ামী লীগকে বিতাড়িত করেছেন ছাত্র-জনতা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো ক্রেডিট নিয়ে নেওয়ার জন্য কিছু পক্ষ নিজেদের গুছিয়ে নিয়েছে। যাদের গত ১৫ বছর খুঁজে পাওয়া যায়নি। তারা এখন বড় বড় কথা বলছে। তাদের দেখছি এলাকায় চাঁদাবাজি করতে। তাদেরকে দেখছি এলাকায় ত্রাস সঞ্চার করতে। কিন্তু এই ছাত্র-জনতা ঘোষণা দিতে চায়, লুটপাট আর সন্ত্রাস মেনে নেওয়া হবে না।’

উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশে সামান্তা শারমিন বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আপনাদের সাথে ওয়ার্ডে ওয়ার্ডে ছড়িয়ে যেতে চায়। আপনাদের কথা আমরা তুলে আনতে চাই। চাঁদাবাজির মাধ্যমে একটি মহল সাধারণ মানুষের জীবনকে অতিষ্ট করে ফেলেছে। আমরা এসবের পরিবর্তন চাই। বাংলাদেশে তরুণ যত ছাত্র-জনতা আছেন তারা পার্লামেন্টে গিয়ে অন্যায়কারীদের শাসন করবে।

পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, যুগ্ম মুখ্য সংগঠক এস.এম.শাহরিয়ার, কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলামসহ স্থানীয় এনসিপি নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর