সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

বরগুনায় বাসচাপায় প্রাণ গেল ৩ ভাইয়ের

বরগুনা জেলা প্রতিনিধি / ৮১ বার দেখা হয়েছে
আপডেট : March 29, 2025
বরগুনায় বাসচাপায় প্রাণ গেল ৩ ভাইয়ের

বরগুনা জেলা প্রতিনিধি : 

বরগুনার পাথরঘাটায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আপন তিন ভাইয়ের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কের রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের মো. নাসির খানের ছেলে মো. নাঈমুজ্জামান শুভ (২২), মো. শান্ত (১৪) মো. নাদিম ( ৮)।

খোঁজ নিয়ে জানা যায়, সকালে পাথরঘাটা থেকে রাজিব পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পরে পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কের রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন ভাই ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিন ভাই মোটরসাইকেলে পাথরঘাটার কেরাতপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তিন বছর আগে তাদের আরও এক ভাই পানিতে ডুবে মারা যায়। নিহতদের মধ্যে বড় ভাই শুভ ঢাকায় চাকরি করে পরিবারের খরচ বহন করতেন। এছাড়া, ছোট দুই ভাই শান্ত এবং নাদিম পড়াশোনা করতেন।

পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, নিহত তিন ভাইয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘাতক রাজিব পরিবহনের বাসটিকে জব্দ করে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর