সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

দুধ–ভাত খেলে যেসব উপকার পাবেন

প্রতিনিধির নাম / ৮৪ বার দেখা হয়েছে
আপডেট : March 29, 2025
দুধ–ভাত খেলে যেসব উপকার পাবেন

অনেকেই দুধ দিয়ে ভাত খেতে ভালোবাসেন। কম সময় ও সহজে তৈরি করা যায়। আবার খাওয়ার পর তেষ্টা কম লাগে ও সহজে হজম হয় বলে খাবারটি বেশ ভালো।

দুধ দিয়ে ভাত খাওয়ার আরও অনেক উপকারিতা রয়েছে। দুধে আছে প্রচুর ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন ডি, ভিটামিন বি১২, যা হাড়, দাঁত, পেশি ও স্নায়ু মজবুত করে। এ ছাড়া লোহিত রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে। আর ভাতে রয়েছে কার্বোহাইড্রেট, যা শক্তি জোগায়।

দুধ–ভাত খেলে মিলবে এমন আরও অনেক উপকার।

১. পুষ্টি

ভাত ও দুধের মিশ্রণ কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটসমৃদ্ধ একটি সুষম খাবার সরবরাহ করে। ভাতের কার্বোহাইড্রেট শক্তির ভালো উৎস। অন্যদিকে দুধ থেকে প্রোটিন, ক্যালসিয়াম ও ভিটামিন ডি পাওয়া যায়।

২. শক্তি বৃদ্ধি

এই মিশ্রণ দ্রুত শক্তি উৎপাদন করে, যেমন সাহ্‌রিতে দুধ–ভাত খেলে ভাতের কার্বোহাইড্রেট ও দুধের প্রোটিন সারা দিন শক্তির মাত্রা বজায় রাখতে সাহায্য করে।

৩. হজমের সুবিধা

ভাত সহজে হজম হয়। দুধে যাঁদের কোনো সমস্যা নেই, তাঁদের জন্য দুধমাখা ভাত আরামদায়ক খাবার।

৪. তৃপ্তি

এই মিশ্রণ পেট ভরতে সাহায্য করে। অল্পতেই ক্ষুধা নিবারণ হয়। অতিরিক্ত খাওয়ার আশঙ্কা কম থাকে।

যাঁদের জন্য দুধ–ভাত ক্ষতিকর

দুধ যাঁদের সহজে হজম হয় না, তাঁদের দুধ–ভাতেও সমস্যা হতে পারে। এ ছাড়া দুধ ও ভাত অনেক সময় অ্যাসিড উৎপন্ন করে।

ওজন বৃদ্ধি

এই মিশ্রণ ক্যালরিসমৃদ্ধ খাবার। তাই নিয়মিত দুধ–ভাত খেলে ওজন বেড়ে যায়।

আসলে দুধ–ভাত খেলে কোনো সমস্যা হবে কি না, তা ব্যক্তির শারীরিক অবস্থা ও খাদ্যাভ্যাসের ওপর নির্ভর করে। সাধারণত সুস্থ ব্যক্তিরা দুধ দিয়ে ভাত খেতে পারেন। তবে হজমের সমস্যা, অম্বল ও ওজন বৃদ্ধির ঝুঁকি থাকলে দুধ দিয়ে ভাত খাওয়া এড়িয়ে চলা ভালো।

ওজন বৃদ্ধির আশঙ্কা যাঁদের বেশি থাকে, তাঁরা এই পুষ্টিকর খাবার একেবারে বন্ধ না করে মাঝেমধ্যে পরিমিত খেতে পারেন। আর দুধ–ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমানো যাবে না। তাহলে হজমে ব্যাঘাত ঘটবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর