বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :

ফরিদপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কায় নিহত বেড়ে ৭

ফরিদপুর জেলা প্রতিনিধি / ৭০ বার দেখা হয়েছে
আপডেট : April 8, 2025
ফরিদপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কায় নিহত বেড়ে ৭

ফরিদপুর জেলা প্রতিনিধি :

ফরিদপুরের বাখুন্ডা এলাকায় একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাত জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ৩৫ জন ।

মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের জোবায়দা করিম জুট মিলের কাছে ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের শেখরকান্দি গ্রামের বাসিন্দা জোয়ার সরদার (৬৫), তার ছেলে ইমান সরদার (৩৫), নগরকান্দার কাঠিয়া বড়গ্রামের বাসিন্দা রাজীব খানের স্ত্রী দীপা খান (৩৪), ফরিদপুর সদরের চর চাঁদপুর গ্রামের বলরাম সরকারের স্ত্রী ভারতি সরকার (৪০), চরভদ্রাসন উপজেলার গাজীটেক গ্রামের বাসিন্দা খালেক চৌধুরীর ছেলে আলম চৌধুরী (৪০), ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লার বাসিন্দা লতিফ ব্যাপারির স্ত্রী ফজিরন নেসা এবং লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার পূর্ব ফকিরপাড়া গ্রামের জহিরউদ্দিনের ছেলে আজিবরউদ্দিন (৪৩)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভাঙ্গা-ফরিদপুরগামী ঢাকা মেট্রো-জ-১১-০০৬৬ ফারাবী ডিলাক্স ফরিদপুর আসছিল। পথে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের জোবায়দা-করিম জুটমিল সংলগ্ন জোয়াইড় এলাকায় বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা লেগে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় একটি বৈদ্যুতিক পিলার বাসের মধ্যে ঢুকে যায়। বাসের মধ্যে ৪০জন যাত্রী ছিল বলে ধারণা করছে উদ্ধারকারীরা।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়। সেখানে চিকিৎসক প্রাথমিকভাবে পাঁচজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যায়। এ ঘটনায় আরও ১০-১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের নিচে চাপা পড়ে থাকা যাত্রীদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে ফরিদপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মাসুদ আলম জানান, দ্রুতগতিতে যাওয়ার সময় বাসটি অন্য একটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে বলে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর