সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

খালি পেটে লাউয়ের রস খাওয়ার যত উপকার

প্রতিনিধির নাম / ৯৪ বার দেখা হয়েছে
আপডেট : April 9, 2025
খালি পেটে লাউয়ের রস খাওয়ার যত উপকার

এই গরমে লাউ যেন মন এবং পেট দুই-ই ঠাণ্ডা রাখে। স্বাদের এই লাউয়ের আছে বাহারি সব পদ। এমনিতে সারা বছরই লাউয়ের কদর আছে। তবে গরমে এর চাহিদা আরও বেড়ে যায়। তবে শুধু রান্না করে না খেয়ে, খালিপেটে খেতে পারেন লাউয়ের রস। পুষ্টিবিদদের মতে, লাউয়ের রস ডিটক্স ওয়াটার হিসাবে কাজ করে। শরীরের দূষিত পদার্থ বাইরে বার করে দেয় এই পানীয়। লাউয়ের রস এমনি খেতে ভালো না লাগলে সঙ্গে একটু লেবুর রস, পুদিনা পাতা মিশিয়ে নিতে পারেন।’

চলুন জেনে নেওয়া যাক খালিপেটে লাউয়ের রস খেলে যে উপকার পাওয়া যাবে।

হজমের গোলমাল কমায়

লাউয়ে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং পানি, যা হজমজনিত সমস্যা কমায়। খালিপেটে লাউয়ের রস খেলে গ্যাস-অম্বলের ঝুঁকি কমে। কোষ্ঠকাঠিন্যর ওষুধ হিসেবেও কাজ করে লাউয়ের রস।

রক্তচাপ কমায়

উচ্চ রক্তচাপের রোগীরা খালিপেটে খেতে পারেন লাউয়ের রস। নিয়মিত খেতে পারলে রক্তচাপের মাত্রা কিছুটা হলেও কমবে। তাছাড়া লাউয়ের রস দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখে। ওজন কমানোর ক্ষেত্রেও লাউয়ের রস ভীষণ উপকারী।

ত্বকের যত্নে

লাউয়ের রসে রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট, ভিটামিন এবং প্রচুর পরিমাণে পানি। ত্বক ভেতর থেটে টান টান করতে লাউয়ের জুড়ি মেলা ভার। ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও লাউ সত্যিই অনবদ্য।

মানসিক চাপ কমায়

লাউতে আছে প্রাকৃতিক সেডাটিভ উপাদান। যা মানসিক চাপ কমাতে সাহায্যে করে। লাউয়ের মধ্যে কোলন নামের এক ধরনের নিউরো-ট্রান্সমিটার উপাদান আছে, যা স্ট্রেস লেভেল কমাতে ভূমিকা রাখে। এ ছাড়াও এতে থাকা ৯৬% পানি শরীরকে সতেজ ও প্রাণবন্ত রাখতে সাহায্য করে।

অনিদ্রা দূর করে

ইনসমনিয়া তথা অনিদ্রা সমস্যার সমাধান দিতে পারে এই লাউয়ের রস। এই রসের সঙ্গে তিলের তেল মিশিয়ে পান করুন। এতে খুব ভালো ঘুম হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর