সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে নারী-শিশুর বস্তাবন্দি খণ্ডিত ৩ মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি / ৮৯ বার দেখা হয়েছে
আপডেট : April 11, 2025
নারায়ণগঞ্জে নারী-শিশুর বস্তাবন্দি খণ্ডিত ৩ মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি : 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পুকুরপাড় থেকে বস্তাবন্দী অবস্থায় দুই নারী ও এক শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি পশ্চিমপাড়া এলাকার একটি পুকুরের পাশ থেকে বস্তাগুলো পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যৌথভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তাগুলোর ভেতরে থাকা মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন—মিজমিজি এলাকার মৃত আ. ছামাদের মেয়ে লামিয়া আক্তার (২২), তার শিশু সন্তান আব্দুল্লাহ (৪), বড় বোন স্বপ্না আক্তার (৩৫)। তাদের মধ্যে, স্বপ্না আক্তার মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ ঘটনায় লামিয়া আক্তারের স্বামী মো. ইয়াসিনকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, “মিজমিজি এলাকার একটি পুকুরে বস্তাবন্দী লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, তিনটি মরদেহ—একটি শিশুর এবং দু’টি নারীর—খণ্ড-বিখণ্ড অবস্থায় বস্তার মধ্যে রয়েছে।

ওসি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং কারা এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা শনাক্তে কাজ করছে পিবিআই।

এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, লামিয়ার স্বামী ইয়াসিন একজন মাদকাসক্ত। তিনি মাদকের মামলায় কিছুদিন আগে জেলেও ছিলেন। কয়েকদিন আগে নেশার টাকার জন্য ইয়াসিন স্ত্রী লামিয়াকে মারধর করেন। এরপর এমন হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন বলে আমরা ধারণা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর