সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সাভারে আধাঘণ্টার ব্যবধানে চলন্ত দুই বাসে ছিনতাই, স্বর্ণালংকার লুট

সাভার উপজেলা প্রতিনিধি / ৯৭ বার দেখা হয়েছে
আপডেট : April 11, 2025
সাভারে আধাঘণ্টার ব্যবধানে চলন্ত দুই বাসে ছিনতাই, স্বর্ণালংকার লুট

সাভার উপজেলা প্রতিনিধি : 

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পৃথক স্থানে যাত্রীবাহী দু’টি চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রি লুট করেছে ছিনতাইকারীরা।

শুক্রবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকায় রাজধানী পরিবহন ও দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংকটাউন এলাকায় সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাসে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ছিনতাইকারীদের কবলে পড়া সাভার পরিবহনের যাত্রী তায়েফুর রহমান বলেন, আমি আমার স্ত্রী ও পরিবারসহ ঢাকায় যাওয়ার উদ্দেশে সাভার থেকে ওই বাসটিতে উঠি। বাসটি ব্যাংকটাউন এলাকায় পৌঁছলে ৪/৫ জন ছিনতাইকারী যাত্রীবেশে বাসটিতে উঠে। পরে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নারী যাত্রীদের স্বর্ণালংকার ছিনিয়ে নেয় তারা। তার মধ্যে আমার স্ত্রীর লকেটসহ প্রায় ১ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। তাদের টার্গেট ছিল নারী যাত্রীরা। কারণ মোবাইল কিংবা টাকা-পয়সা তারা কিছু নেয়নি। শুধু স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় তারা।

এদিকে সকাল সাড়ে ১১টার দিকে ছিনতাইয়ের ব্যাপারে প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, সকাল সাড়ে ১১টার দিকে রাজধানী পরিবহনের একটি বাসে রেডিও কলোনি থেকে ক্যাম্পাসে ফেরার সময় হঠাৎ তিনজন ছিনতাইকারী চাকু নিয়ে দাঁড়িয়ে যায়। তারা আগে থেকে বাসে ছিল। একজন ড্রাইভারকে চাকু দেখিয়ে বাস নিয়ন্ত্রণে নেয়, বাকি দুইজন যাত্রীদের চাকু দেখিয়ে ভয় দেখাতে থাকে। তাদের মুখ সম্পূর্ণ খোলা ছিল। আমার পাশে বসা নারীর গলা থেকে চেইন ছিনিয়ে নিয়ে যায়। পিছনে বসা আরেকজন নারীর গলার চেইনও ছিনিয়ে নিয়ে সিএন্ডবি বাসস্ট্যান্ডের আগে নেমে পালিয়ে যায়। পরে বাস সিএন্ডবি বাসস্ট্যান্ডে এসে থামায়। কিন্তু সেখানে কেউ না থাকায় সাহায্য চেয়েও পাওয়া যায়নি।

এ ঘটনায় সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সওগাতুল বলেন, সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। তবে বাসটি দারুসালাম থানায় রয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসটি দারুসালাম থানায় আটক রয়েছে। আমাদের থানার পুলিশের একটি টিম দারুসালাম থানায় পাঠিয়েছি। মূলত ডাকাতরা চন্দ্রা বা গাজীপুর এলাকা থেকে যাত্রীবেশে বাসে এসে ডাকাতি করছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর