তাপমাত্রার পারদ ক্রমশ বাড়ছে। দিন যত বাড়বে তাপপ্রবাহ আরো বাড়বে। গরমে সুস্থ থাকতে বিশেষজ্ঞরা রোদ এড়ানোর পরামর্শ দিচ্ছেন। কিন্তু কাজের প্রয়োজনে বাইরে বের হতেই হচ্ছে।
এই আবহাওয়ায় নিজেকে ফিট রাখতে হলে প্রচুর পানি খাওয়ার কথা বলছেন চিকিৎসকরা। কারণ ঘামের সঙ্গে শরীর থেকে অনেকটা পানি বের হয়ে যায়। তাই ভেতর থেকে আর্দ্র থাকা প্রয়োজন।
পানি খাওয়ার পাশাপাশি পানিজাতীয় ফলও খেতে হবে।
তবে রাস্তার ধারের কাটা ফল নয়। গরমে হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন ফলগুলো খাবেন, তা জানাতেই আজকের প্রতিবেদন।
চলুন, জেনে নেওয়া যাক-
শসা
শসায় পানির ভাগ ৯৫ শতাংশ। গরমে সুস্থ থাকতে শসার মতো খাবার কমই আছে। শসা কাঁচা খেতে পারেন। আবার শসা দিয়ে নানা পদও রান্না করেন। শসা শরীর ঠাণ্ডা রাখে, পেট ভর্তি করে। ত্বকের জন্যেও শসা দারুণ উপকারী।
ফুটি
এই ফলে পানি আছে ৯০ শতাংশ। ফুটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। কোষ্ঠকাঠিন্যের সমস্যায় দারুণ কার্যকরী এই ফল। অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর ফুটির বীজ বিভিন্ন শারীরিক সমস্যার সমাধান করে। প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও ফুটির অনেক গুণ।
তরমুজ
তরমুজেও পানির ভাগ ৯৫ শতাংশ। শরীরে পানির জোগান দিতে তরমুজ খেতে পারলে ভালো। তরমুজে রয়েছে ভিটামিন সি। ক্যালরির মাত্রাও কম এই ফলে। তাই ওজন নিয়ন্ত্রণেও তরমুজের ভূমিকা অনবদ্য। ডায়াবেটিক রোগীরাও খেতে পারেন এই ফল।