সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

চুলের ঘনত্ব বাড়ায় ধনেপাতা, ব্যবহার করুন ৩ পদ্ধতিতে

প্রতিনিধির নাম / ৮৬ বার দেখা হয়েছে
আপডেট : April 13, 2025
চুলের ঘনত্ব বাড়ায় ধনেপাতা, ব্যবহার করুন ৩ পদ্ধতিতে

মুসুর ডালে ধনেপাতা ছাড়া ঠিক যেন স্বাদ জমে না। আবার যে কোনো ধরনের তরকারি ধনেপাতার ব্যবহার সর্বজন স্বীকৃত। ধনেপাতা বাটা, ধনেপাতার চাটনিও স্বাদে-গুণে ভরপুর। বাঙালির রান্নাঘরে অন্য মশসার তুলনায় ধনেপাতার ব্যবহারই বেশি। যে কোনো রান্নার স্বাদ বাড়াতে হলে, তাতে একমুঠো ধনেপাতা ফেলে দিন। তাতেই স্বাদ কয়েকগুণ বেড়ে যাবে।

আবার সকালে ধনে ভেজানো পানি তো আছেই, ডিটক্স পানীয়ে ধনেপাতার ব্যবহারও হচ্ছে আজকাল। বাজারে অত্যন্ত সহজলভ্য ধনেপাতা কিন্তু শুধু পেট ঠান্ডা রাখে বা রান্নার স্বাদ বাড়ায় তাই নয়, চুলের স্বাস্থ্যের জন্যও কিন্তু বেশ উপযোগী। যে কোনো নামী ব্র্যান্ডের শ্যাম্পুকে গুণের বিচারে হারিয়ে দিতে পারে ধনেপাতা।

শুনতে অবাক লাগছে তো। ধনেপাতায় এমন কিছু উপাদান আছে, যা চুলের গোড়ায় পুষ্টি জোগাতে পারে, মাথার ত্বকে ব্রণ-খুশকির সমস্যাও দূর করতে পারে। ধনেপাতায় প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, ফাইবার ও ভিটামিনকে আছে। এর অ্যান্টি-অক্সিড্যান্ট কোলাজেন তৈরিতে বিশেষ ভূমিকা নেয়। তবে ধনেপাতা মাথায় মাখব বললেই তো হল না, ব্যবহারের নিয়ম জানতে হবে। সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে পারলে, ধনেপাতার গুণে চুলের ঘনত্ব বাড়বে, চুল পড়াও বন্ধ হবে।

ধনেপাতার রস

একমুঠো ধনেপাতা ভাল করে ধুয়ে কুচিয়ে নিন। এবার ভাল করে বেটে নিতে হবে। ধনেপাতা বাটা মাথার ত্বকে ও চুলে ধীরে ধীরে মালিশ করতে হবে। তার পর ৩০ মিনিটের মতো রেখে ধুয়ে নিন। হালকা কোনো ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুলে ভাল হয়। সপ্তাহে দু’দিন এইভাবে মাথায় মাখলে উপকার পাবেন। খুশকির সমস্যা দূর হবে, পাশাপাশি চুল পড়াও বন্ধ হবে।

ধনেপাতা দিয়ে বানান তেল

একটি পাত্রে নারকেল তেল হালকা গরম করে নিন। তাতে আধ কাপের মতো ধনে পাতা কুচি ফেলে দিন। এই তেল একটি কাচের শিশিতে ভরে কয়েকদিন রেখে দিন। ধনেপাতা ভাল করে মিশে গেলে তারপর সেই তেল অল্প অল্প করে নিয়ে মাথার ত্বকে মালিশ করুন। ঘণ্টাখানেক রেখে শ্যাম্পু করে নিন। অথবা সারা রাতও রেখে দিতে পারেন। সপ্তাহে তিন দিন ব্যবহার করতে পারেন এই তেল।

ধনেপাতার প্যাক

ধনেপাতা ভাল করে শুকিয়ে নিন। শুকনো পাতা গুঁড়ো করে তা দই, মধু বা অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। সপ্তাহে দু’দিন এই হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন। মাথায় মেখে ২০-৩০ মিনিট রেখে ধুয়ে নিতে হবে। এই প্যাক ব্যবহার করলে চুলের গোড়া মজবুত হবে। রুক্ষ চুল নরম ও মসৃণ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর