সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

আঙুল ফোটানো কি ক্ষতিকর? চিকিৎসক যা বলছেন

প্রতিনিধির নাম / ৮৭ বার দেখা হয়েছে
আপডেট : April 13, 2025
আঙুল ফোটানো কি ক্ষতিকর? চিকিৎসক যা বলছেন

কাজের ফাঁকে কিংবা একঘেয়েমি কাটাতে অনেকেই আঙুল ফোটান। এই অভ্যাসে কারও কারও আরামও হয়। তবে অনেকের বিশ্বাস,নিয়মিত আঙুল ফোটালে বাতজ ব্যথা বা আর্থ্রাইটিস হতে পারে। এই নিয়ে সাধারণের মধ্যে রয়েছে নানা ধোঁয়াশা। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে বিষয়টি কতটা সত্য? এবার তা স্পষ্ট করলেন অর্থোপেডিক চিকিৎসক প্রশান্তকুমার ভট্টাচার্য। সত্যিই কি আঙুল ফোটালে বাতের ব্যথা হয় কিনা সে বিষয়ে চিকিৎসকের পরামর্শ উঠে এসেছে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে।

আঙুল ফোটালে যা হয়: চিকিৎসক প্রশান্তকুমার জানান, আঙুল ফোটানোয় তাৎক্ষণিকভাবে কোনো মারাত্মক ক্ষতি হয় না। মাঝে মাঝে করলে তেমন সমস্যা নেই। তবে যাঁরা প্রতিদিন একাধিকবার আঙুল ফোটান, তাঁদের ক্ষেত্রে ঝুঁকি তৈরি হতে পারে।
কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, আমাদের অস্থিসন্ধিতে থাকে সাইনুভিয়াল ফ্লুইড, যা হাড় দুটিকে ঘষা লাগা থেকে রক্ষা করে। কিন্তু সবসময় এই তরলের পরিমাণ সমান থাকে না। কমে গেলে যদি কেউ আঙুল ফোটান, তখন হাড়ে হাড়ে ঘর্ষণ হতে পারে, যা আর্থ্রাইটিসের কারণ হতে পারে।

অনেকের আঙুল ফোটানোর অভ্যাস ছাড়তে পারে না। অনেক সময় এটা বিপদের কারণ।

কখন আঙুল ফোটানো বিপদ: অনেকের আঙুল ফোটানোর অভ্যাস ছাড়তে পারে না। অনেক সময় এটা বিপদের কারণ। কখন এই অভ্যাস বিপদের কারণ হতে পারে সে বিষয়ে চিকিৎসকরা সাবধান করে জানান।

বারবার আঙুল ফোটালে

জয়েন্টে প্রদাহ হতে পারে

হাড় ক্ষয়ে যেতে পারে

আঙুল ফুলে যাওয়ার সম্ভাবনা

ব্যথা হয়ে আঙুল নাড়াতে কষ্ট হতে পারে

এমন উপসর্গ দেখা গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

বর্তমান সময়ে জীবনযাত্রার কারণে অনেকের হাড়ের অসুখ হয়। আর হাড়ের অসুখের কারণ এখন বার্ধক্য নয়। অনেক তরুণরাও এতে ভুগছেন। তাই হাড়ের শক্তি বাড়াতে হবে। প্রতিদিন অন্ততপক্ষে ৩০ মিনিট ব্যায়াম করার অভ্যাস করুন। এছাড়াও পুষ্টিকর খাবার রাখতে হবে খাদ্যতালিকায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর