সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সকালে খালি পেটে কারিপাতা চিবিয়ে খেলে কী হয়?

প্রতিনিধির নাম / ১০২ বার দেখা হয়েছে
আপডেট : April 23, 2025
সকালে খালি পেটে কারিপাতা চিবিয়ে খেলে কী হয়?

facebook sharing button
কারিপাতার নাম নিশ্চয়ই শুনেছেন। দক্ষিণী রান্নায় এর উপস্থিতি থাকেই। বর্তমানে আমাদের দেশেও অনেকেই রান্নায় ফোঁড়ন হিসেবে কারিপাতা ব্যবহার করে থাকেন। ত্বক থেকে শুরু করে শরীর— সবকিছুর জন্যই উপকারি এই পাতা।

কারিপাতার পুষ্টিগুণ 

কারিপাতায় আছে ভিটামিন এ, বি, সি এবং ডি-র মতো প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ। পাশাপাশি ক্যালশিয়াম, আয়রন এবং ফসফরাসের মতো কিছু খনিজ পদার্থও আছে এই পাতায়। অ্যান্টি অক্সিড্যান্ট গুণ রয়েছে কারিপাতার। ফাইবার ও প্রোটিনেরও উৎস এটি।

রোজ সকালে খালিপেটে অল্প কারিপাতা চিবিয়ে খেতে পারেন। এতে কী কী সুফল মিলবে? চলুন জানা যাক-

হজমের সমস্যা থেকে মুক্তি

সকালে খালিপেটে অল্প কারিপাতা চিবিয়ে খেলে দূর হতে পারে হজমের সমস্যা। হজমকারী এনজাইমগুলোকে উদ্দীপিত করতে পারে এই পাতা। ফলে খাবার আরও ছোট ছোট কণায় ভেঙে যায়। খালি পেটে এগুলো চিবিয়ে খেলে পাচনতন্ত্র সেই দিনের জন্য প্রস্তুত হয়ে যায়। ফলে পেট ফাঁপা, পেট ফোলা, গ্যাস বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা কমতে পারে।

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ

পুষ্টিবিদদের মতে, কারিপাতায় অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টি ব্যাক্টেরিয়াল এবং অ্যান্টি ডায়াবিটিক বৈশিষ্ট্য রয়েছে। তাই এটি খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। পাশাপাশি, অন্ত্রের সুস্বাস্থ্যের জন্যেও কারিপাতা উপকারি।

ওজন নিয়ন্ত্রণ

প্রতিদিন সকালে কারিপাতা খেলে বিপাকক্রিয়া উন্নত হয়। দেখতে ছোট হলেও, এই পাতায় প্রচুর পরিমাণে ফাইবার ও অ্যালকালয়েড থাকে, যা শরীর থেকে বর্জ্য বের করে পরিষ্কার রাখতে সাহায্য করে। শরীরে চর্বি জমে থাকার প্রবণতাও কমাতে পারে কারিপাতা। এই অভ্যাসে ওজন কমাতে ও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

চুলের স্বাস্থ্যের উন্নতি  

চর্মরোগ চিকিৎসকের মতে, কারিপাতায় আছে প্রচুর পরিমাণে বিটা-ক্যারোটিন যা ভিটামিন এ-তে রূপান্তরিত হয়। চুলের স্বাস্থ্য ভালো রাখতে এই উপাদানটির অবদান অনেক। কারণ, এটি সেবাম উৎপাদনে সাহায্য করে, যা চুল ও মাথার ত্বককে মজবুত করার ক্ষমতা রাখে। কারিপাতায় থাকা অ্যান্টি অক্সিড্যান্টগুলো চুল পড়া কমায়।

সাবধানতা: বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই কাঁচা কারিপাতা খাওয়া ভালো। তবে অনেকের হজমে অস্বস্তি বা অ্যালার্জির প্রতিক্রিয়া হতে পারে এটি খেলে। উপরন্তু, ভালো করে না এই পাতা খেলে শরীরের ক্ষতি হতে পারে। তাই কারিপাতাকে রোজকার সকালের ডায়েটে যোগ করার আগে চিকিৎসকের সঙ্গে কথা বলে নিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর