বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত্যু

কুমিল্লা জেলা প্রতিনিধি / ৮১ বার দেখা হয়েছে
আপডেট : April 23, 2025
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত্যু

কুমিল্লা জেলা প্রতিনিধি :

কুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) ভোরে উপজেলার মাধবপুর এলাকার পুরাতন ডাক বাংলো সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, ফজরের নামাজ পড়তে রেললাইন ধরে হাঁটতে গেলে ছিন্নবিচ্ছিন্ন ৩ যুবকের মরদেহ দেখতে পান তারা। পরবর্তীতে কুমিল্লা রেলওয়ে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। বেলা পৌনে ১১টায় ময়নাতদন্তরে জন্য মরদেহগুলো কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা জানান, ঢাকা-চট্টগ্রামগামী রেলপথের ডাউন লাইনের ১৬২/০১ এর মাদবপুর এলাকায় এই তিন যুবক ট্রেনে কাটা পড়ে মারা যান। তাদের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সরেজমিনে দেখা যায়, রেল রাস্তার পশ্চিম লাইনে ৩টি মরদেহ খণ্ড-বিখণ্ড হয়ে পড়ে আছে। একজনের মাথা বিচ্ছিন্ন হয়ে দূরে পড়ে আছে, আরেকজনের কোমরের নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

স্থানীয় একজনের ভিডিওতে দেখা যায়, পা বিচ্ছিন্ন হওয়া যুবক ভোর সাড়ে ৬টা পর্যন্ত জীবিত ছিলেন, তিনি পানি পান করতে পেয়েছিলেন। তবে পরিচয় বলার আগেই মারা যান। মারা যাওয়া ৩ যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি।

সোহেল নামে এক যুবক জানান, লোক মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। এসময় তিনি ২ যুবককে জীবিত দেখতে পান। তাদের পা ও হাত কাটা ছিল। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন তিনি। এসময় আহত দুই যুবক বাঁচানোর জন্য আকুতি করছিলেন ও পানি চাচ্ছিলেন। এর কিছুক্ষণ পরই একে একে দুই যুবক মারা যান।

তিনি আরও জানান, ঘটনাস্থলের ঠিক ৫০ গজ দূরে রেল লাইনের পাশে একটি পরিত্যক্ত ঘর রয়েছে। এই ঘরটিতে প্রতিনিয়ত মাদক সেবন করত বখাটেরা। নিহত এই যুবকদের এই এলাকায় কখনো দেখা যায়নি।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, ভোরে খবর পেয়ে তিনি সর্বপ্রথম ঘটনাস্থলে আসেন এবং রেললাইনের ওপর খণ্ড-বিখণ্ড মরদেহগুলো দেখতে পান। পরবর্তীতে তিনি রেলওয়ে পুলিশকে খবর দেন। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

রসুলপুর (সদর) স্টেশন মাস্টার প্রশেনজিৎ চক্রবর্তী জানান, মাধবপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে। তবে কোন ট্রেনে কাটা পড়েছে সেটা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। রাত ২টা থেকে ভোর ৬টা পর্যন্ত অনেকগুলো আন্তঃনগর ও মালবাহী ট্রেন যাতায়াত করে। তবে ভোরের দিকের কোনো ট্রেনে কাটা পড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর