সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

খালি পেটে হাঁটবেন না কি ভরা পেটে, ওজন কমাতে কোনটি কার্যকর?

প্রতিনিধির নাম / ৯৭ বার দেখা হয়েছে
আপডেট : April 23, 2025
খালি পেটে হাঁটবেন না কি ভরা পেটে, ওজন কমাতে কোনটি কার্যকর?

ওজন কমাতে বা শরীর সুস্থ রাখতে হাঁটাহাঁটি একটি সহজ এবং কার্যকর শরীরচর্চা। নিয়মিত হাঁটলে শুধু ওজন কমে না, সেই সঙ্গে মানসিক চাপ কমে, হৃদযন্ত্র ভাল থাকে এবং হজম প্রক্রিয়াও উন্নত হয়।  তবে অনেকের মধ্যেই প্রশ্ন থাকে—খালি পেটে হাঁটবেন, না ভরা পেটে? দু’ভাবেই ক্যালরি ঝরে, কিন্তু কোন পদ্ধতিতে বেশি উপকার?

খালি পেটে হাঁটা – ‘ফাস্টিং কার্ডিয়ো’

পুষ্টিবিদরা বলেন যাদের মূল লক্ষ্য ওজন কমানো, তাদের খালি পেটে হাঁটাই উচিত। একে বলা হয় ‘ফাস্টিং কার্ডিয়ো’।

খালি পেটে হাঁটার সময় শরীরে খাবার না থাকায় শক্তির জন্য গ্লুকোজ পাওয়া যায় না। তখন শরীর বাধ্য হয়ে জমে থাকা ফ্যাট ভাঙতে শুরু করে, যার ফলে ওজন দ্রুত কমে। এ ছাড়াও সকালে উঠে হাঁটলে সূর্যের প্রথম আলো থেকে শরীর পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি পায়, এবং হজমের সমস্যাও কমে যায়।

চিকিৎসকরা আরও ব্যাখ্যা করেন যে না খেয়ে হাঁটার সময় রক্তে শর্করার পরিমাণ কম থাকে। তখন লিভার গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি করে পেশিগুলোকে শক্তি দেয়।

ভরা পেটে হাঁটা – হজমের সহায়ক

খাওয়ার পরে হাঁটারও রয়েছে একাধিক উপকারিতা। এই সময় শরীর সদ্য খাওয়া খাবার থেকেই শক্তি নেয়, ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে—বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য এটি উপকারী। যদিও খালি পেটে হাঁটার তুলনায় এতে কম ক্যালরি ক্ষয় হয়, তবুও খাওয়ার পর মাত্র ১০-১৫ মিনিট হাঁটলেই হজমে সুবিধা হয় এবং গ্যাস-ব্লোটিংয়ের সমস্যা কমে।

যারা দ্রুত ওজন কমাতে চান, তাদের জন্য খালি পেটে হাঁটা বেশি উপযোগী। আর যারা হজমশক্তি বাড়াতে চান বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের জন্য খাওয়ার পর হালকা হাঁটাহাঁটি ভালো। শরীরের প্রয়োজন বুঝে হাঁটার সময় ঠিক করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর