সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

‘ভিটামিন ডি’ পাবেন যেসব খাবারে

প্রতিনিধির নাম / ৮৫ বার দেখা হয়েছে
আপডেট : April 23, 2025
‘ভিটামিন ডি’ পাবেন যেসব খাবারে

শরীরের জ্বালানি হলো খাবার। দেহকে সক্রিয় রাখতে যে উপাদানগুলো অত্যাবশ্যকীয় তারমধ্যে ভিটামিন ডি অন্যতম। ভিটামিন ডি হাড়কে মজবুত করে। তবে এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা, কোষের বৃদ্ধি এবং মেজাজ নিয়ন্ত্রণের মতো আরও অনেক শারীরবৃত্তীয় কাজেও ভিটামিন ডি লাগে। আন্তর্জাতিক মাপে বয়সভেদে শিশুদের ৪০০ আইইউ এবং বড়দের শরীরে দৈনিক ৬০০ আইইউ ভিটামিন ডি প্রয়োজন। তবে কারণভেদে বিভিন্ন মানুষের ভিটামিন ডি’র প্রয়োজনীয়তা বিভিন্ন হতে পারে।

প্রয়োজনীয় এই ভিটামিন যেসব খাবারে বেশি পরিমাণে পাওয়া যায়-

টুনামাছ: সামুদ্রিক মাছ শরীরের জন্য অনেক উপকারী। তবে ভিটামিন ডি সামুদ্রিক টুনা মাছে অনেক বেশি থাকে। তাই টুনামাছ ভিটামিন ডি এর একটি উত্তম উঃস।

ম্যাকেরেল: যেকোনো মাছের চর্বিই হৃদয়কে ভালো রাখে এবং শরীরে তাপ উৎপন্ন করে। চর্বিযুক্ত মাছ ম্যাকেরেলে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ রয়েছেও। এই খনিজের মধ্যে প্রচুর ভিটামিন ডি’ও রয়েছে।

সার্ডিন: ক্ষুদ্রাকৃতির এই পুষ্টিকর মাছে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে।

মাশরুম: অতিবেগুনী বিকিরণের সংস্পর্শে এলে কিছু মাশরুম এই গুরুত্বপূর্ণ ভিটামিনের একটি দুর্দান্ত উদ্ভিদ-ভিত্তিক উৎস হতে পারে।

ডিমের কুসুম: ডিম হলো সহজপ্রাপ্য উচ্চ পুষ্টিসম্পন্ন একটি খাবার। ডিমের সাদা অংশে প্রোটিনের আধিক্য থাকে। তবে ডিমের কুসুমে প্রচুর ভিটামিন ডি থাকে। যদিও মুরগিকে কি খাবার খাওয়ানো হচ্ছে, তার উপর নির্ভর করে এর ভিটামিনের পরিমাণ পরিবর্তিত হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর