- গোলাপজলের মধ্যে এমন উপাদান রয়েছে যা ত্বকে ময়েশ্চার ধরে রাখে। ফলে ত্বক থাকে প্রাণবন্ত।
- ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব দূর করে গোলাপজল। তুলা গোলাপজলে ভিজিয়ে ত্বকে চেপে চেপে লাগান। শুকিয়ে নিন প্রাকৃতিকভাবে।
- বাসায় ফিরে ভালো করে মুখ ধুয়ে নিন। তারপর একটি পাত্রে কিছুটা পানি নিয়ে কয়েক ফোঁটা গোলাপজল মিশিয়ে নিন। এবার এই পানি দিয়ে মুখ ধুয়ে নিন। সতেজ হবে ত্বক।
- ত্বকের পিএইচ লেভেলের ভারসাম্য রক্ষা করে গোলাপজল। ফল ত্বক সতেজ থাকে।
- সমপরিমাণ লেবুর রস ও গোলাপজল একসঙ্গে মেশান। তুলা ডুবিয়ে ব্রণের উপর লাগান। ১ ঘণ্টা পর ত্বক ধুয়ে ফেলুন। ব্রণের পাশাপাশি দূর হবে ব্রণের দাগও।
- স্প্রে বোতলে গোলাপজল নিয়ে দিনে কয়েকবার স্প্রে করুন ত্বকে। বলিরেখাহীন সুন্দর ত্বক পাবেন নিয়মিত ব্যবহারে।
- প্রচুর পরিমাণে আন্টিঅক্সিডেন্ট থাকে গোলাপজলে। ফলে এটি অ্যান্টি-এজিং উপাদান হিসেবে ব্যবহার করা হয়।
- কমলার খোসা শুকিয়ে গুঁড়া করে নিন। গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করে ত্বকে লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। কমলার খোসায় থাকা ভিটামিন সি ত্বক উজ্জ্বল করার পাশাপাশি দূর করবে ব্রণ।
- দইয়ের সঙ্গে গোলাপজল মিশিয়ে ত্বকে ব্যবহার করুন। ত্বক থাকবে কোমল ও মসৃণ।







