সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

বয়স ৩০ হলে যেসব বিষয়ে গুরুত্ব দিতে পারেন

প্রতিনিধির নাম / ৯৩ বার দেখা হয়েছে
আপডেট : April 24, 2025
বয়স ৩০ হলে যেসব বিষয়ে গুরুত্ব দিতে পারেন

৩০ বছর বয়সে মানুষের জীবনে অনেক পরিবর্তন আসে। এক জীবনের একটা গুরুত্বপূর্ণ পথ যেমন পাড়ি দিয়ে দেয় আবার একটি গুরুত্বপূর্ণ পথ পাড়ি দেওয়ার অপেক্ষায় থাকে। থাকে সুনির্দিষ্ট গন্তব্য। আর গন্তব্যে পৌঁছাতে মানুষ ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত সম্পর্কগুলো কীভাবে এগিয়ে নেবে সেই বিষয়ে করণীয় ঠিক করে নেয়। বয়স ৩০ হলে যে যে বিষয়ে গুরুত্ব দিলে আপনার গন্তব্যে পৌঁছানো সহজ হতে পারে—
জেনে নিন।

নিরব থাকতে শিখুন: নিরবতা অপ্রয়োজনীয় নাটকীয়তার থেকে ভালো।

আপনার চেয়ে এগিয়ে থাকা মানুষের সঙ্গে কাজ করুন: আপনার চেয়ে এগিয়ে থাকা মানুষের সঙ্গে কাজ করুন কিন্তু প্রতিযোগিতা করবেন না। প্রতিযোগিতা এক ধরনের দুর্বলতা।

পরিবার গড়ে তুলুন: নিজের পরিবার গড়ে তুলুন। পরিবার অনেক গুরুত্বপূর্ণ জীবন ও সমাজের জন্য। তা ছাড়া আপনি নিজেও কোনো না কোনো পরিবার থেকেই এসেছেন।

শুধুমাত্র বেতনের জন্য কাজ করবেন না: যে কাজটি করছেন সেখানে যদি কোনো মূল্যায়ন না থাকে, যদি কাজটি আপনার স্বপ্নের বিপরীত সেই কাজ থেকে সরে যেতে পারেন। বিশেষ করে কাজটি যদি আপনার স্বপ্নের অন্তরায় হয়ে দাঁড়ায় তাহলে আপনার সরে যাওয়া উচিত।

কাউকে অকারণে পরামর্শ দিতে যাবেন না: আপনি যাকে পরামর্শ দিতে যাচ্ছেন তিনি হয়তো আপনার সম্পর্কে ভালো জ্ঞানই রাখেন না। সুতরাং আপনার পরামর্শ তার কাছে গুরুত্বহীন হতে পারে।

অহংকারী বন্ধুদের থেকে দূরে থাকুন: যারা আপনার প্রাপ্তি উদযাপন করতে পারেন না, আপনার প্রাপ্তিতে খুশি হয় না এমন বন্ধু থেকে দূরে থাকুন। বরং সেই বন্ধুকে সময় দিন, যে বন্ধু আপনাকে সাহস ও প্রেরণা দেয়।

বাবা-মাকে দোষারোপ করা বন্ধ করুন: এই বয়সে এসে জীবনে কি পেয়েছেন আর কি পান নি সেই বিষয়ে বাবা মাকে দোষারোপ করবেন না। নিজেই আত্মনির্ভলশীল হোন।

উল্লেখ্য, ৩০ বছর বয়স জীবনের এমন একটি স্তরে আমাদেরকে পৌঁছে দেয়, এই বয়সে এসে শুধু সফল হওয়ার উপায় খুঁজে লাভ নেই বরং সফল হওয়ার জন্য কাজ শুরু করা উচিত। আপনি যদি কাজ শুরু করার জন্য সঠিক সময়ের অপেক্ষায় বসে থাকেন তাহলে আপনার পুরো জীবনেও সেই সময় খুঁজে পেতে নাও পারেন। জীবনে যা হারাবেন তার কোনো কিছুই ফেরত আসবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর