সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

রাতে ঘুমানোর আগে লবঙ্গ ভেজানো পানি খেলে কী হয়?

প্রতিনিধির নাম / ৯৩ বার দেখা হয়েছে
আপডেট : April 25, 2025
রাতে ঘুমানোর আগে লবঙ্গ ভেজানো পানি খেলে কী হয়?

রান্নায় নানা মসলা ব্যবহার করা হয়। এসব মসলা খাবারের স্বাদ আর ঘ্রাণ বাড়ায়। তবে কেবল খাবারের স্বাদ বৃদ্ধি নয়, এসব মসলা স্বাস্থ্যের জন্যও উপকারি। এই যেমন লবঙ্গ। এর নানা স্বাস্থ্য উপকারিতা রয়েছে।

কেবল লবঙ্গ নয়, এই মসলা ভেজানো পানিও স্বাস্থ্যের জন্য উপকারি। ঘুমানোর আগে লবঙ্গ ভেজানো পানি পান করলে নানা উপকার মেলে। কেন খাবেন লবঙ্গ ভেজানো পানি, চলুন জেনে নিই-

হজমের জন্য উপকারী

অনেকেরই রাতে পেট ফোলাভাব ও গ্যাস হয়। এমন সমস্যায় ভুগলে লবঙ্গ ভেজানো পানি পান করুন। এটি হজমের সমস্যা কমায়। জার্নাল অফ ফার্মাকোগনোসি অ্যান্ড ফাইটো কেমিস্ট্রিতে প্রকাশিত গবেষণা অনুযায়ী, লবঙ্গ ডায়েরিয়া ও গ্যাস্ট্রিকের উপসর্গ কমাতে কার্যকরী ভূমিকা রাখে। এটি পাচক এনজাইমের নিঃসরণকেও প্রচার করে, যা হজমে সাহায্য করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি

আপনি কি কদিন পর পর অসুস্থ হয়ে পড়েন? তাহলে এটি আপনার দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার লক্ষণ হতে পারেন। আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ভরসা রাখতে পারেন লবঙ্গের ওপর। এটি অ্যান্টি অক্সিডেন্টে সমৃদ্ধ। তাই লবঙ্গ ভেজানো পানি ক্ষতিকারক সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বাড়ায়।

মানসিক চাপ কমায় 

ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ (এনআইএইচ) অনুযায়ী, লবঙ্গে ইউজেনল নামক একটি যৌগ রয়েছে, যা মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে সাহায্য করে। ঘুমানোর আগে লবঙ্গ ভেজানো পানি পান করলে আরাম মেলে। যা রাতে ভালো ঘুমের জন্য কার্যকরী ভূমিকা রাখে।

মুখের স্বাস্থ্যের জন্য উপকারী

লবঙ্গে আছে ইউজেনল উপাদান, যা মুখের স্বাস্থ্যের জন্যও উপকারী। এই উপাদানটির অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা মুখের ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করতে সাহায্য করে। ঘুমানোর আগে লবঙ্গ ভেজানো পানি পান করলে মুখে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না।

লিভারকে ডিটক্সিফাই করে

লবঙ্গ ভেজানো পানি লিভারকে ডিটক্সিফাই করতেও সাহায্য করতে পারে। একটি গবেষণা অনুযায়ী লবঙ্গে পাওয়া ইউজেনল লিভারকে আঘাতের হাত থেকে রক্ষা করতে পারে। এছাড়াও, লবঙ্গ ভেজানো পানি প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে, যা লিভারের ক্ষতির প্রধান কারণ। তাই লিভারের সমস্যায় ভুগলে লবঙ্গ ভেজানো পানি পান করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর