সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সকালে খালি পেটে ডালিমের রস খাওয়া ভালো না খারাপ

প্রতিনিধির নাম / ৯০ বার দেখা হয়েছে
আপডেট : May 3, 2025
সকালে খালি পেটে ডালিমের রস খাওয়া ভালো না খারাপ

বিস্ময়কর হলেও সত্যি যে ডালিম পৃথিবীর সব থেকে স্বাস্থ্যকর ফলগুলোর মধ্যে অন্যতম। বহু কাল ধরেই দেখা যায়, রোগীর পথ্য হিসাবে ডালিম খাওয়ানো হয়। ডালিম খেলে শরীরে আয়রন বাড়ে, রক্তাল্পতার সমস্যা মেটে।

ডালিম খাওয়ার উপকারিতা:

১. ডালিমে ক্যালোরি কম। ফাইবারের পরিমাণ বেশি। যা পেট দীর্ঘক্ষণ ভরিয়ে রাখতে সাহায্য করে। যা ওজন কমানোর ক্ষেত্রেও সহায়ক।

২. ডালিমে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অন্য পুষ্টিগুণ। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে।

৩. ডালিম হজমে সাহায্যকারী এনজাইম উৎপাদনে সাহায্য করে যা পেটের স্বাস্থ্যের জন্য উপকারী।

৪. ডালিম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণে রেখে হার্টের স্বাস্থ্য ভালো রাখে।

৫. ডালিমে থাকা অ্যান্টি অক্সিড্যান্টস প্রদাহ নাশে সাহায্য করে ব্যথা কমাতে পারে।

৬. ডালিমে থাকা নাইট্রেটস এবং পলিফেনল পেশিতে রক্ত সঞ্চালনে সাহায্য করে। যারা শরীরচর্চা করেন, তাদের জন্য এটি অত্যন্ত উপযোগী।

৭. এছাড়াও ডালিম অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে মস্তিষ্কের কর্মক্ষমতা উন্নত রাখতে পারে।

কিন্তু এই সমস্ত উপকারই ডালিম রস না করে খেলেও পাওয়া যাবে। পুষ্টিবিদেরা বলছেন, যেকোনো ফলের মতো ডালিমেরও রস করে খেলে, তা থেকে ফাইবার বাদ গিয়ে পরে থাকবে শুধু কার্বোহাইড্রেট। যা রক্তে হঠাৎ শর্করা বাড়িয়ে দিতে পারে। সকালে খালি পেটে ডালিমের রস খেলে তা ক্ষতিকরও হতে পারে।

পুষ্টিবিদেরা বলছেন, ডালিমের রস যদি খেতেই হয়, তবে খাবারের সঙ্গে অল্প পরিমাণে খাওয়া ভালো। তবে ডালিম ফল হিসেবে যেকোনো সময়ে খাওয়া যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর