সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

মানবিক করিডর নিয়ে কোনো ধরনের চুক্তি হয়নি : নিরাপত্তা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ৯৮ বার দেখা হয়েছে
আপডেট : May 4, 2025
মানবিক করিডর নিয়ে কোনো ধরনের চুক্তি হয়নি : নিরাপত্তা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : 

মানবিক করিডর নিয়ে কোনো ধরনের চুক্তি হয়নি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

রোববার (৪ মে) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) রোহিঙ্গা প্রত্যাবাসন ও আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

খলিলুর রহমান বলেন, রোহিঙ্গাদের একত্রীকরণ নয়, বরং প্রত্যাবাসনই একমাত্র সমাধান। মানবিক করিডর নিয়ে সরকার কোনো ধরনের চুক্তি করেনি।

তিনি বলেন, বাংলাদেশ হয়ে রাখাইনে মানবিক সহায়তা করিডরের জন্য আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ হয়েছে। জাতিসংঘ এটি পরিচালনা করবে। এর মাধ্যমে ত্রাণ ও খাদ্য যাবে, কোনো অস্ত্র নয়। এই যোগাযোগ রাখাইনে নিরাপদ পরিস্থিতি প্রতিষ্ঠায় সহায়তা করবে।

নিরাপত্তা উপদেষ্টা বলেন, রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছাতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ শুরু করেছে বাংলাদেশ। প্রতিবেশী যেই হোক, তাদের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক বজায় রাখা দরকার। এখন আমাদের প্রতিবেশী আরাকান আর্মি, তাই ওয়ার্কিং লেভেলে তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছি।

নিরাপত্তা উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশ মিয়ানমারের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করে, দেশটিকে অস্থিতিশীল করার কোনো ইচ্ছা বাংলাদেশের নেই।

তিনি বলেন, জাতিসংঘ এই করিডর পরিচালনা করবে, এর মাধ্যমে খাদ্য ও ত্রাণ সরবরাহ হবে—কোনোভাবেই অস্ত্র নয়। এই উদ্যোগ রাখাইনে নিরাপদ পরিস্থিতি তৈরিতে সহায়ক হবে।

রোহিঙ্গাদের কখনোই বাংলাদেশের নাগরিকত্ব দেয়া হবে না উল্লেখ করে খলিলুর রহমান বলেন, যদি সেটা করা হয়, তাহলে বাংলাদেশ হবে প্রতিবেশী দেশগুলোর ডাম্পিং গ্রাউন্ড।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশের জন্য মিয়ানমার মানে রাখাইন। এটি একটি বাস্তবতা। রাখাইনে আরাকান আর্মি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে অবস্থান করছে এবং ভবিষ্যতেও থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর