সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ডায়াবেটিস প্রতিরোধে দিনে ২ কাপ কফি

প্রতিনিধির নাম / ৯১ বার দেখা হয়েছে
আপডেট : May 6, 2025
ডায়াবেটিস প্রতিরোধে দিনে ২ কাপ কফি

সকালে এক কাপ গরম কফি না খেলে অনেকেরই যেন দিন শুরু হয় না। তবে এই প্রিয় পানীয়টির আছে দারুণ এক উপকারিতাও। নতুন এক গবেষণায় উঠে এসেছে, প্রতিদিন ব্ল্যাক কফি পান করলে নারীদের ডায়াবেটিসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।

সম্প্রতি ‘নিউট্রিয়েন্টস’ জার্নালে প্রকাশিত এক গবেষণায় জানানো হয়, দিনে অন্তত দুই কাপ ব্ল্যাক কফি পান করলে ইনসুলিনের প্রতি শরীরের সংবেদনশীলতা বাড়ে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এই প্রভাব বেশি দেখা গেছে।

গবেষণাটি কোরিয়ার জাতীয় স্বাস্থ্য ও পুষ্টি জরিপের (২০১৯-২০২১) ওপর ভিত্তি করে করা হয়েছে। এতে সাত হাজারেরও বেশি কোরিয়ান প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

তাদের খাদ্যাভ্যাস ও কফি পান করার ধরণ বিশ্লেষণ করে দেখা যায়, যারা নিয়মিত ব্ল্যাক কফি পান করেন, তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স তুলনামূলকভাবে কম। বিশেষ করে যারা চিনি বা দুধ না মেশানো কালো কফি পান করেন, তাদের রক্তে শর্করা নিয়ন্ত্রণে বেশি দক্ষতা দেখা গেছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ব্ল্যাক কফিতে থাকা পলিফেনল ও ক্লোরোজেনিক অ্যাসিড শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়। এর ফলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই কমে যায়।

তবে গবেষকরা সতর্ক করেছেন, অতিরিক্ত কফি পান করলে ঘুমের ব্যাঘাত, উচ্চ রক্তচাপ বেড়ে যাওয়ার মতো পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। তাই প্রতিদিন দুই কাপের বেশি না খাওয়াই ভালো এবং অবশ্যই কফিটি যেন দুধ, চিনি ও ক্রিম ছাড়া হয়।

যারা কফি ভালোবাসেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি ভালো খবর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর