সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

তালের শাঁসের পুষ্টিগুণ জানলে অবাক হবেন!

প্রতিনিধির নাম / ৯৮ বার দেখা হয়েছে
আপডেট : May 10, 2025
তালের শাঁসের পুষ্টিগুণ জানলে অবাক হবেন!

গ্রীষ্মের একটি জনপ্রিয় ফল কাঁচা তাল বা তালের শাঁস। গ্রীষ্মকালে অল্প কিছু সময়ের জন্য পাওয়া এ ফল শরীরের জন্য বিশেষ উপকারী বলে মনে করেন পুষ্টিবিদরা।

সুস্বাদু এ ফলটি খেতে রসালো ও নরম। এতে রয়েছে ভিটামিন এ, বি, সি এবং প্রয়োজনীয় বিভিন্ন খনিজ উপাদান যেমন পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, জিঙ্ক, ফাইবার ইত্যাদি। এতে আরও রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট।
 

 
উপকারিতা
 
তালের শাঁস খেলে যেসব উপকার মিলবে:
 
১। এটি পানিশূন্যতা রোধ করে শরীর হাইড্রেটেড রাখবে।
 
২। শরীর দ্রুত শীতল অনুভব পাবে।
 
৩। লিভারের যত্নে কচি তালের শাঁস খাওয়া যেতে পারে। এটি লিভারের সমস্যা দূর করতে পারে।
 
৪। আয়রনের ঘাটতি মেটাতে নিয়মিত তালের শাঁস খেলে উপকার পাওয়া যায়।
 
৫। যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তারা ডায়েট লিস্টে তালের শাঁস রাখতে পারেন।
 
৬। বেশি তাপমাত্রায় অনেকেরই হজমের সমস্যা হয়। এ সমস্যা দূর করতে বেশ কার্যকরী তালের শাঁস।
 
৭। চোখের অ্যালার্জি, পানি পড়া ইত্যাদি রোগ-প্রতিরোধে ভূমিকা রাখতে পারে এ মৌসুমি ফল।
 
৮। রক্তচাপ নিয়ন্ত্রণেও ভালো কাজ করে তালের শাঁস।
 
৯। শুষ্ক ত্বক, রোদে পোড়া ভাব দূর করতেও নিয়মিত খেতে পারেন তালের শাঁস।
 
১০। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ত্বকের বুড়িয়ে যাওয়া রুখে দিতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর