সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

প্রতিদিন একটি টমেটো কি ফলের বিকল্প হতে পারে?

প্রতিনিধির নাম / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট : May 10, 2025
প্রতিদিন একটি টমেটো কি ফলের বিকল্প হতে পারে?

অনেকেই টমেটো পছন্দ করেন — কখনও স্যান্ডউইচে, কখনও পিৎজায়, আবার কেউ রান্নায় টক-মিষ্টি স্বাদের জন্য ব্যবহার করেন। কিন্তু রান্নার অংশ হিসেবে নয়, আপনি কি কখনও কাঁচা টমেটো একা খাওয়ার কথা ভেবেছেন?

ধরা যাক, দুপুরে খাওয়ার পরে বা স্ন্যাকস হিসেবে প্রতিদিন একটি করে আপেল, কলা বা শসার বদলে খাচ্ছেন একটি টাটকা টমেটো। শুনতে একটু অদ্ভুত লাগলেও, যদি জানেন এতে কত রকম উপকার লুকিয়ে আছে — তাহলে ভাবনা পাল্টাতেই পারেন।

প্রতিদিন একটি টমেটো খাওয়ার উপকারিতা

১. ত্বক ও চুলের যত্নে উপকারী

টমেটোতে রয়েছে ভিটামিন এ ও সি, যা ত্বককে উজ্জ্বল ও সতেজ রাখে। সেই সঙ্গে রোধ করে ত্বকের ক্ষয়। চুলের স্বাস্থ্যও ভালো রাখে এই ভিটামিন।

২. হাড় শক্ত করতে সাহায্য করে

এতে থাকা ভিটামিন কে এবং ক্যালসিয়াম হাড়কে পুষ্টি দেয় ও মজবুত করে।

৩. হৃদযন্ত্রের জন্য ভালো

টমেটোর ভিটামিন এ, বি ও পটাসিয়াম রক্তে কোলেস্টেরল কমাতে সাহায্য করে। রক্ত সঞ্চালন উন্নত হয়, ফলে হার্ট থাকে সুস্থ।

৪. হজম ক্ষমতা বাড়ায়

এতে থাকা ফাইবার এবং অন্যান্য উপাদান লিভার ভালো রাখে এবং হজম প্রক্রিয়ায় সহায়তা করে।

৫. রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়

টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় এবং শরীরকে চনমনে রাখে।

তাহলে টমেটো কি ফলের জায়গা নিতে পারে?

খুব বেশি চিন্তা না করেও বলা যায় — টমেটো এমন একটি খাবার, যা প্রতিদিনের ডায়েটে রাখলে নানা দিক থেকে উপকার পাওয়া যায়। একে ফলের বিকল্প হিসেবেও ধরা যেতে পারে। তবে একঘেয়েমি না করতে মাঝেমধ্যে অন্য ফলও রাখা উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর