মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :

সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক / ১০২ বার দেখা হয়েছে
আপডেট : May 10, 2025
সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক : 

আইনশৃঙ্খলা রক্ষা ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নিরাপত্তার স্বার্থে সচিবালয় এবং প্রধান উপদেষ্টার বাস ভবন (যমুনা) ও এর আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল এবং শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (১০ মে) দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ১০ মে (শনিবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টু রোড) যে কোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

এর আগেও দুইবার যমুনা ও সচিবালয়কে কেন্দ্র করে সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছিল ডিএমপি।

গত মার্চেও একই আইনের কথা বলে ডিএমপির পক্ষ থেকে নিষেধ্বাজ্ঞার কথা জানানো হয়েছিল। এরপর থেকে বিশেষ করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সভা-সমাবেশ খুব একটা দেখা যায়নি। তবে সচিবালয়ের সামনে ওই নিষেধ্বাজ্ঞার মধ্যেও অনেক কর্মসূচি পালন হয়েছে। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত বৃহস্পতিবার রাতে যমুনার সামনে কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পার্টিসহ জুলাই অভ্যুত্থানে সামনের সারিতে থাকা সংগঠনগুলো। এরপর আবারও নিষেধাজ্ঞার কথা জানালো ডিএমপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর