দিন দিন বাড়ছে তাপমাত্রা। তার ওপর বাতাসে অতিরিক্ত আর্দ্রতা। বৃষ্টি না হওয়ায় প্যাচপ্যাচে গরমের সঙ্গে ঘাম যেন কমবেশি সবার নিত্যসঙ্গী। এই সময়ে এক পোশাক না ধুয়ে দ্বিতীয় দিন পরা যেন অসম্ভব।
কাজের ব্যস্ততায় অনেক সময়ই পোশাক ধোয়া সম্ভব হয় না। তবে সহজ কয়েকটি কৌশলে না ধোয়া জামা এই তীব্র গরমেও দ্বিতীয়বার পরতে পারেন। কিভাবে, চলুন তা জেনে নেওয়া যাক। প্রচণ্ড গরমে সাধারণত কোনো পোশাকের বগলের আশপাশ, ঘাড়ের কাছে বেশি অপরিষ্কার হয়।
সে ক্ষেত্রে পুরো জামা না ধুয়ে বিশেষ বিশেষ কয়েকটি অংশ ধুয়ে ফেলতে পারেন। তাতে জামাকাপড় খারাপও হয় কম। আবার দ্বিতীয়বার পরতেও কোনো সমস্যা হয় না।যে পোশাক পরে বাইরে থেকে এলেন, বাড়ি ফিরে সেটি ফেলে রাখবেন না।
পোশাকটি খুলে বাতাসে শুকাতে দিন। পোশাক থেকে ঘাম শুকিয়ে গেলে দেখবেন তা আবার কিছুটা হলেও পরার যোগ্য হয়ে গেছে।
গরমে শরীর ঠাণ্ডা রাখতে সাহায্য করবে যে খাবার
গ্রীষ্মকালে অনেকের পোশাক থেকে গন্ধ বের হয়। এর ফলে সেটি না ধুয়ে দ্বিতীয়বার পরতে বিরক্ত লাগে। এই সমস্যা থেকে বাঁচতে দ্বিতীয়বার কোনো জামা পরার ক্ষেত্রে বডি স্প্রে করতে ভুলবেন না।
তাতে আপনার পোশাক আবার নতুনের মতো হয়ে যেতে পারে।পোশাক কখনো খালি গায়ে পরবেন না। পরার সময় আপনার শরীরে একাধিক লেয়ার তৈরি করুন। সবসময় অন্তর্বাস ব্যবহার করুন।
আজ যে পোশাকটি পরলেন, সেটি ধুতে না-ই পারেন। প্রতিদিন একই পোশাক না ধুয়ে পরবেন না। পরিবর্তে সপ্তাহে ৩-৪ দিন ওই না ধোয়া পোশাকটি পরতেই পারেন।
তীব্র গরমে পাখি-প্রাণীদের যেভাবে সাহায্য করতে পারেন
এই পরামর্শ মেনে চললে বছরের যেকোনো সময়ে না ধুয়ে পোশাক পরতেই পারেন।