সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

কোলেস্টেরল নিয়ন্ত্রণে খেতে পারেন নিরামিষ খাবার

প্রতিনিধির নাম / ২১৩ বার দেখা হয়েছে
আপডেট : May 17, 2025
কোলেস্টেরল নিয়ন্ত্রণে খেতে পারেন নিরামিষ খাবার

খাওয়া-দাওয়ার অনিয়ম, শরীরচর্চার অভাব ও অস্বাস্থ্যকর জীবনযাপন—এই সব কারণে দ্রুত হারে বাড়ছে উচ্চ পরিমাণে কোলেস্টেরলের সমস্যা। এমনকি এখন অনেক তরুণ-তরুণীর মধ্যেও ৩০ এর আগেই দেখা দিচ্ছে এই সমস্যা। বিশেষজ্ঞদের মতে, রক্তে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। অনেক সময় জিনগত কারণেও এই সমস্যা হতে পারে।
এই পরিস্থিতিতে ওষুধের পাশাপাশি প্রয়োজন খাদ্যাভাসের দিকেও নজর দেওয়া। পুষ্টিবিদদের মতে, হাই কোলেস্টেরলের মতো মেটাবলিক সমস্যা মোকাবিলায় নিরামিষ খাবারের জনপ্রিয়তা বাড়ছে। উদ্ভিজ্জ খাদ্যে থাকে না কোলেস্টেরল, বরং এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইটোনিয়ট্রিয়েন্টস, স্টেরল ও স্ট্যানল। যা রক্তে কোলেস্টেরল শোষণ কমাতে সাহায্য করে।
 

ওটস ও ডালিয়া
ওটসে থাকা বিটা-গ্লুকান নামের দ্রবণীয় ফাইবার খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়, ওজন নিয়ন্ত্রণে রাখে এবং রক্ত সঞ্চালন উন্নত করে। ওটসের সঙ্গে ডালিয়া বা কিনোয়াও রাখতে পারেন খাদ্যতালিকায়।

বিভিন্ন ডাল
মসুর, মুগ, ছোলা বা কাবুলি চানা—এই ডালগুলিতে রয়েছে উচ্চমাত্রায় ফাইবার ও উদ্ভিজ্জ প্রোটিন।

প্রতিদিন ১ কাপ ডাল খেলে কয়েক সপ্তাহের মধ্যেই এলডিএল কোলেস্টেরলের মাত্রা ৫ শতাংশ পর্যন্ত কমতে পারে।আমন্ড বা কাঠবাদাম
ভেজানো আমন্ডে রয়েছে হেলদি ফ্যাট, ফাইবার, ভিটামিন ও মিনারেল। এটি শরীরের প্রদাহ কমায় এবং রক্তনালিতে প্লাক জমতে দেয় না।

গ্রীষ্মকালীন সবজি
লাউ, কুমড়া, ঢ্যাঁড়শ, পটল, ঝিঙা—এই ধরনের মৌসুমি সবজিতে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমায়। সঙ্গে রাখুন মৌসুমি ফলও।

পুষ্টিবিদদের মতে, নিয়মিত এই নিরামিষ খাবার খাওয়ার সঙ্গে ব্যায়াম ও স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখলে কোলেস্টেরলের মাত্রা সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর