সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ব্রণ ও বলিরেখা চিরতরে দূর করবেন যেভাবে

প্রতিনিধির নাম / ৮২ বার দেখা হয়েছে
আপডেট : May 20, 2025
ব্রণ ও বলিরেখা চিরতরে দূর করবেন যেভাবে

ত্বকের যত্নে এখন অনেক নতুন পদ্ধতি এসে গেছে। বয়স বাড়লেও ত্বকে তারুণ্য ধরে রাখা যায় সহজেই। গালের ব্রণ হোক বা বলিরেখা—সব সমস্যারই আধুনিক সমাধান রয়েছে। এরই মধ্যে আলোচনায় উঠে এসেছে এক আধুনিক প্রযুক্তি ‘এলইডি লাইট থেরাপি’। লাল, নীল, সবুজ ও হলুদ রঙের নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো মুখে প্রয়োগ করে এই থেরাপি ত্বকের নানা সমস্যার সমাধান করে। বিশেষ সুবিধা হলো, এই থেরাপির জন্য বারবার পার্লারে যেতে হবে না। বাড়িতে বসেই এটি করা যায় এলইডি মাস্কের মাধ্যমে।

এলইডি লাইট থেরাপি কীভাবে ত্বকে কাজ করে?

চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, এলইডি থেরাপি সহজে এবং দ্রুত ত্বকের ক্ষত সারাতে সাহায্য করে। এখন বাজারে এমন মাস্ক পাওয়া যায়, যেখানে বিভিন্ন রঙের এলইডি আলো থাকে। মুখে পরে সুইচ অন করলেই নির্দিষ্ট আলো ত্বকে প্রবেশ করে, কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বকের কোষ পুনর্জন্মে সাহায্য করে। মৃতকোষ দূর করে ত্বককে করে আরও সতেজ, কোমল ও উজ্জ্বল। রোদে পোড়া দাগ, ব্রণের দাগ বা ত্বকের নিস্তেজভাব— সব কিছুই কমে এই থেরাপির মাধ্যমে।

কোন আলো কী সমস্যার সমাধান করে?

লাল আলো: ত্বকে কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বকের ইলাস্টিসিটি ধরে রাখে ও বলিরেখা দূর করে। ত্বককে টানটান ও প্রাণবন্ত করে।

নীল আলো: ব্রণর অন্যতম কারণ সিবেসিয়াস গ্রন্থির নিঃসরণ কমায়। ত্বকের তেলতেলে ভাব কমিয়ে প্রদাহ হ্রাস করে। র‍্যাশ বা ফুসকুড়ির ক্ষেত্রেও উপকারী।

সবুজ আলো: ত্বকের কালচে ছোপ, হাইপারপিগমেন্টেশন দূর করতে সহায়ক। বয়সের ছাপ হ্রাস করতেও কার্যকর।

হলুদ আলো: ত্বকের রুক্ষতা ও শুষ্কতা দূর করে আর্দ্রতা বজায় রাখে। প্রদাহ কমিয়ে ত্বককে করে নরম ও মসৃণ।

ব্যবহার করার সময় যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে

একটানা ২০ মিনিটের বেশি এলইডি মাস্ক ব্যবহার করা যাবে না।

থেরাপির আগে মেকআপ, সানস্ক্রিন বা কোনও ধরনের ক্রিম বা তেল ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।

স্ক্রাবিং বা ত্বকের পশম তুলে ফেলার পরপর এই থেরাপি করবেন না।

সোরিয়াসিস বা কনট্যাক্ট ডার্মাটাইটিসের মতো চর্মরোগ থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয়।

সঠিক নিয়মে এলইডি লাইট থেরাপি ব্যবহার করলে ত্বকের ব্রণ, বলিরেখা ও নিস্তেজ ভাব অনেকটাই কমে যাবে। বয়স যাই হোক না কেন, আপনার ত্বক থাকবে উজ্জ্বল ও প্রাণবন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর