সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

যে ভিটামিনগুলোর অভাবে গর্ভধারণে সমস্যা হতে পারে

প্রতিনিধির নাম / ৮৮ বার দেখা হয়েছে
আপডেট : May 20, 2025
যে ভিটামিনগুলোর অভাবে গর্ভধারণে সমস্যা হতে পারে

অনেক নারী সময়মতো চেষ্টা করেও গর্ভধারণে সফল হন না। এর পেছনে বিভিন্ন কারণ থাকলেও চিকিৎসকদের মতে, দেহে কিছু গুরুত্বপূর্ণ ভিটামিনের ঘাটতি প্রজনন স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। শুধু গর্ভধারণেই নয়, এই ঘাটতির প্রভাব পড়ে গর্ভকালীন মা ও শিশুর স্বাস্থ্যেও। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কোন কোন ভিটামিনের ঘাটতি গর্ভধারণে জটিলতা তৈরি করতে পারে এবং কীভাবে তা পূরণ করা যায়। চলুন, জেনে নিই।
ভিটামিন ডি
প্রজনন স্বাস্থ্যের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিটামিনগুলোর একটি ভিটামিন ডি। এটি হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং ওভুলেশন প্রক্রিয়া উন্নত করে। এর ঘাটতি হলে অনিয়মিত ঋতুচক্র, ওভুলেশনে সমস্যা ও গর্ভধারণের সম্ভাবনা কমে যেতে পারে।

গর্ভাবস্থায় ভিটামিন ডি-এর ঘাটতি শিশুর হাড়ের গঠনে বাধা সৃষ্টি করে। সকালবেলার রোদ, সামুদ্রিক মাছ, ডিমের কুসুম, দুধ, ফোর্টিফায়েড সেরেয়াল থেকে ভিটামিন পাবেন।ফলিক অ্যাসিড (ভিটামিন বি-৯)

এই ভিটামিন গর্ভধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর অভাবে গর্ভধারণে সমস্যা হতে পারে, এমনকি গর্ভাবস্থার প্রাথমিক ধাপে শিশুর মস্তিষ্ক ও মেরুদণ্ডের গঠনে বড় ধরনের ত্রুটি দেখা দিতে পারে।

সবুজ পাতাযুক্ত শাকসবজি, ডাল, কমলালেবু, ব্রকলি, বীট থেকে এটি পাবেন।ভিটামিন বি-১২

এই ভিটামিন ডিম্বাণুর গুণমান উন্নত করে এবং ঘাটতি হলে রক্তাল্পতা (অ্যানিমিয়া) তৈরি হয়, যা গর্ভধারণে জটিলতা বাড়াতে পারে। ডিম, দুধ, মাছ, মাংস থেকে ভিটামিন বি-১২ পাবেন। নিরামিষভোজীদের জন্য বি-১২ সাপ্লিমেন্ট প্রয়োজন হতে পারে।

ভিটামিন ই ও সি

ভিটামিন ই উভয় লিঙ্গের উর্বরতা বাড়ায় আর ভিটামিন সি শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে প্রজনন সক্ষমতা বাড়াতে সাহায্য করে।

গর্ভধারণে সমস্যা হলে কেবল চিকিৎসা নয়, পুষ্টিগত ঘাটতির দিকেও নজর দেওয়া জরুরি। খাদ্যতালিকায় পুষ্টিকর খাবার যোগ করে, প্রয়োজনে সাপ্লিমেন্ট গ্রহণ করে এবং একটি স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রেখে অনেক সমস্যাই এড়ানো সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর