সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সারাদিন সুস্থ থাকতে সকালে যে সাতটি কাজ করতে পারেন

প্রতিনিধির নাম / ৭৯ বার দেখা হয়েছে
আপডেট : May 21, 2025
সারাদিন সুস্থ থাকতে সকালে যে সাতটি কাজ করতে পারেন

সারাটা দিন ভালোভাবে কাটানোর জন্য সকালটা পরিকল্পিতভাবে শুরু করা প্রয়োজন। ঘুম থেকে ওঠার পরে প্রথম এক ঘণ্টায় আপনি যা যা করবেন তার প্রভাব আপনার শরীরে সবচেয়ে বেশি পড়বে। ভালো অভ্যাস রপ্ত করতে পারলে সুস্থতার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতাও ঠিক থাকবে।

শরীর ও মনকে একই সঙ্গে জাগিয়ে তুলুন: ঘুম থেকে জাগার পরেও কিছু সময় ঘুমের রেশ বা ‘স্লিপ ইনারশিয়া’ থেকে যায়। ঘুমের মুড থেকে শরীর আর মনকে জাগানোর জন্য শরীর নাড়াচাড়া করা প্রয়োজন। এজন্য একটু হাঁটাহাঁটি করে নিতে পারেন। ঘাড় ও হাত-পা ঘোরানোর মতো ছোট্ট কিছু কাজ করতে পারেন যা শরীরের জড়তা কাটাতে সহায়তা দেবে। শরীর সচল হলে মস্তিষ্কে রক্ত চলাচল বাড়বে এরপরে ধীরে  ধীরে পেশিগুলো সক্রিয় হয়ে উঠবে। এরপরে মুখে ঠান্ডা পানির ঝাপটা দিলেই স্নায়ুতন্ত্রগুলো জেগে উঠবে। মনে আনন্দ অনুভব করবেন।  সকালে শরীরে সূর্যের আলো শরীরে লাগান। প্রাকৃতিক আলোর স্পর্শে মস্তিষ্ক জেনে যায় সকাল হয়েছে। এতে দ্রুত ঘুমভাব কেটে যায়।

এক চিমটি লবণ মিশিয়ে আধা লিটার পানি পান করুন:  দীর্ঘ সময় ঘুমানোর পরে শরীরে পানিশূন্যতা তৈরি হতে পারে। এই অবস্থা থেকে শরীরকে দ্রুত সতেজ করার জন্য আধা লিটার পানিতে এক চিমটি লবণ মিশিয়ে পান করতে পারেন। লবণের বদলে পানিতে সামান্য পরিমাণ মধুও মিশিয়ে নিতে পারেন।

হালকা ব্যায়াম করুন: সকালের ৫-১০ মিটিনের ব্যায়াম আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দিতে পারে। এতে শরীরের আড়ষ্টতা কমে যায়, শরীরে রক্ত চলাচল বাড়ে- ফলে শরীর সহজে ক্লান্ত হয় না।

সময় নিয়ে সকালের নাস্তা গ্রহণ করুন: খুব তাড়াহুড়ো করে সকারের নাস্তা গ্রহণ করবেন না, একটু সময় নিয়ে ধীরে স্থিরে সকালের খাবার গ্রহণ করুন। অন্তত ২০ মিনিট সময় নিয়ে যাতে সকালের নাস্তা করতে পারেন-সেজন্য যথেষ্ট সময় হাতে নিয়ে ঘুম থেকে উঠুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর