পানির পর বিশ্বব্যাপী সর্বোচ্চ জনপ্রিয় পানীয় হলো চা। অনেকেই চায়ের সাথে বিভিন্ন মশলা বা উপাদান মিশিয়ে খায়। এতে চায়ের স্বাদও বাড়ে, আবার শরীরে বিভিন্ন উপকারী প্রভাবও পড়ে। তবে এর মধ্যে সবচেয়ে প্রভাবশালী হতে পারে দু’টি গুরুত্বপূর্ণ উপাদান। তা হলো- সবুজ এলাচি এবং কেশর বা জাফরান।
চায়ের সঙ্গে কেশর এবং এলাচি এই দুই উপাদান মিশিয়ে প্রতিদিন পান করলে যেসব উপকারিতা পাওয়া যায়-
২. সুস্থতা িএবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে শরীরের বাইরে যে যত্ন নেওয়া হয়, তার চেয়ে শরীরের ভেতরের নেওয়া যত্ন বেশি কার্যকরী। কেশর উজ্জ্বলতা বৃদ্ধির বৈশিষ্ট্যের জন্য বেশ পরিচিত। বাইরের বিভিন্ন কারণে ত্বকে ক্ষতি হলে কেশর তা মেরামত করতে পারে। কেশর ত্বককে মসৃণ ও সমান করে তোলে। অন্যদিকে, এলাচের ডিটক্সিফাইং অর্থাৎ শরীর থেকে ক্ষতিকর পদার্থ অপসারণ করার ক্ষমতা রয়েছে। ত্বককে পরিষ্কার করে এবং দাগ কমাতে পারে এলাচ। চায়ের সাথে এই উপাদানগুলো খেলে দ্রুত ত্বককে পুনরুজ্জীবিত হতে পারে।
৪. কেশরে ক্রোসিন এবং সাফ্রানাল থাকে, যা ঘুম বাড়িয়ে অনিদ্রার সমস্যা দূর করতে পারে। এলাচের প্রাকৃতিক অনন্য সুগন্ধ রয়েছে, যা শিথিল অনুভূতি দিতে পারে। ঘুমাতে যাওয়ার আগে এই চা পান করলে স্নায়ুচাপ প্রশমিত হয় ও উদ্বেগ কমে।