সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সকালে খালি পেটে মেথি ভেজানো পানির উপকারিতা জানেন?

প্রতিনিধির নাম / ৭৩ বার দেখা হয়েছে
আপডেট : May 22, 2025
সকালে খালি পেটে মেথি ভেজানো পানির উপকারিতা জানেন?

সকালে খালি পেটে মেথি ভেজানো পানি খেলে এর রয়েছে অনেক উপকারিতা। নিয়মিত আধা কাপ পরিমাণ খেতে পারেন মেথি পানি। পুষ্টিবিদদের মতে, মেথিতে রয়েছে ভিটামিন কে, থায়ামিন, ফোলিক অ্যাসিড, রাইবোফ্লাভিন, নিয়াসিন, ভিটামিন এ, বি আর খনিজের মধ্যে রয়েছে কপার, পটাশিয়াম, ক্যালশিয়াম, আয়রন, সেলেনিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ ও ম্যাগনেশিয়াম।


১. হজমে সহায়তা: মেথি গ্যাস, বদহজম এবং অ্যাসিডিটির সমস্যা কমাতে সাহায্য করে। খালি পেটে মেথি ভেজানো পানি পান করলে হজম প্রক্রিয়া সক্রিয় হয়।

 ২. রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ: মেথি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। ডায়াবেটিসের ঝুঁকি কমাতে এটি সহায়ক হতে পারে।
 
৩. ওজন কমাতে সহায়ক: মেথি ভেজানো পানি পেট ভরাট অনুভূতি দেয়, যা অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ইচ্ছা কমাতে সাহায্য করতে পারে।
 
 ৪. ত্বক ও চুলের স্বাস্থ্য উন্নত করা: মেথির অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণাগুণ ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য উপকারী।
 
৫. কোলেস্টেরল কমানো: এটি শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করতে পারে।
 
৬. ডিটক্সিফিকেশন: মেথি শরীরের বিষাক্ত পদার্থ বের করে ডিটক্সিফিকেশনে সহায়ক ভূমিকা পালন করে।

তবে নিয়মিত খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেয়া গুরুত্বপূর্ণ, বিশেষ করে যদি কোনো দীর্ঘস্থায়ী রোগ থেকে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর