সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

যেসব কারণে রাতে আম খাবেন না

প্রতিনিধির নাম / ১১১ বার দেখা হয়েছে
আপডেট : May 29, 2025
যেসব কারণে রাতে আম খাবেন না

এখন চলছে আমের মৌসুম। আমরা কম-বেশি সবাই আম খেতে পছন্দ করি। আম যেমন সবার খেতে ভালো লাগে, ঠিক তেমনই স্বাস্থ্যের জন্যও ভালো। তবে আম খাওয়ার রয়েছে বিশেষ কিছু নিয়ম, যা না মানলে— উপকারের চেয়ে অপকার বেশি হয়। সে কারণে বুঝে ও শুনে আম খেতে হবে। বিশেষ করে রাতে আম খাচ্ছেন? দ্রুত অভ্যাস ত্যাগ করুন, তা না হলে  বিপদ সন্নিকটে।

যেহেতু ফলের রাজা আম। গরম পড়লেই ফলের বাজারে রাজত্ব করে আম। কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’ ও ‘সি’। রয়েছে ফাইবার, অ্য়ান্টি-অক্সিডেন্ট ও প্রাকৃতিক সুগার। তাই আম যেমন খেতে ভালো, তেমনি স্বাস্থ্যের পক্ষেও ভালো।

আমরা বেশিরভাগ সময় সকালে কিংবা দুপুরে আম খেয়ে থাকি। তবে অনেকেই আম রাতেও খেয়ে থাকেন। অনেকে আবার জুস করেও খেয়ে ফেলেন। তবে চিকিৎসকদের কথায়, সকালে কিংবা দুপুরে আম খেলেও সূর্য ডুবলে অর্থাৎ সন্ধ্যা কিংবা রাতে ভুলেও আম খাবেন না। এতে গুরুতর শারীরিক সমস্যা হতে পারে।

এর মূল কারণ হচ্ছে— রাতের বেলা খাবার হজম করার প্রক্রিয়া স্লথ হয়ে যায়। সে কারণে আমের মতো পুষ্টিগুণে ভরপুর ফল খাওয়া উচিত নয়। এতে বদহজম, গ্য়াস ও পেটে ব্যথার মতো সমস্যা হতে পারে। আর রাতের বেলা আম খেলে ওজন বাড়তে পারে। কেননা আমে রয়েছে উচ্চ ক্যালোরি ও সুগার। রাতে ঠিকঠাক হজম না হলে ওজন বাড়তে পারে।

আম খেলে শরীরে মধ্যে এনার্জির মাত্রা বেড়ে যায়। সে কারণেই শরীর ক্লান্ত থাকলেও ঘুম আসতে চায় না। অনিদ্রার সমস্যা বাড়তে পারে রাতে আম খেলে।  সে কারণে রাতে আম না খাওয়াই ভালো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর