সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর দারুস সালামে দুই যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট : May 31, 2025
রাজধানীর দারুস সালামে দুই যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানী মিরপুর দারুসসালাম আহমেদনগর এলাকায় দুই যুবককে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৩১ মে) সকালের দিকে আহমেদ নগরের হাড্ডিপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের নাম-ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ। তবে তাদের বয়স হবে আনুমানিক ২০ থেকে ২৫।

বিষয়টি নিশ্চিত করেছেন দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম।

তিনি বলেন, দুজন যুবকের মরদেহ রাস্তায় পড়ে আছে- এমন খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

তিনি আরও বলেন, আমরা আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করেছি। তারা জানিয়েছে, এটি সকালের ঘটনা। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর