সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ভিটামিনের অভাবে শরীরে কী কী সমস্যা হতে পারে? জেনে নিন

প্রতিনিধির নাম / ৭০ বার দেখা হয়েছে
আপডেট : June 18, 2025
ভিটামিনের অভাবে শরীরে কী কী সমস্যা হতে পারে? জেনে নিন

আজকের ব্যস্ত জীবনযাত্রা, অনিয়মিত খাদ্যাভ্যাস ও পর্যাপ্ত রোদ না পাওয়ার ফলে আমাদের শরীরে বিভিন্ন ভিটামিনের ঘাটতি প্রায় নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গবেষণার তথ্য অনুযায়ী—ভিটামিনের ঘাটতি শুধু দুর্বলতা নয়, ঘুমের মধ্যে নার্ভ টেনে ধরা, অতিরিক্ত ঘাম এমনকি হৃদরোগের ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে।
ঘুমের মধ্যে কোমরের নার্ভ টেনে ধরার কারণ?

ফিজিশিয়ান ভেইন ক্লিনিকস ডট কম অনুযায়ী, ভিটামিন কে শরীরে রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে এবং রক্তনালীর প্রাচীরকে মজবুত রাখে। এর অভাবে শরীরে ‘ভেরিকোজ ভেইন’ বা ফুলে ওঠা শিরার সমস্যা দেখা দিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ঘুমের মধ্যে কোমরের নার্ভ টেনে ধরা বা টান ধরার পেছনে ভিটামিন কে-এর ঘাটতি একটি বড় কারণ হতে পারে।কেন শরীরে দুর্বলতা ও শক্তির অভাব?

ভিটামিন বি-১২ (কোবালামিন)-এর ঘাটতি শক্তিহীনতা, ক্লান্তি, হাঁপানো ও ব্যায়াম সহ্যক্ষমতা হ্রাসের কারণ হতে পারে বলে জানাচ্ছে ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন। নিয়মিত চিকিৎসা ও সঠিক ডোজে এই ঘাটতি পূরণ করলে উপসর্গগুলো অনেকটাই কমে যায়।

ঘুমের মধ্যে অতিরিক্ত ঘাম? দায়ী হতে পারে এই ভিটামিন

পাবমেড-এর এক তথ্যে বলা হয়েছে, ভিটামিন বি-১২ এর অভাব অটোনমিক ডিসফাংশন (স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের সমস্যা) ডেকে আনতে পারে।

এর প্রভাবে অনেকের রাতের ঘামে অতিরিক্ত ভোগান্তি হয়। তবে বি-১২ থেরাপির মাধ্যমে সমস্যা অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব।ঘাড়ে তীব্র ব্যথার কারণ কী?

ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন বলছে, ভিটামিন বি-১২ এর অভাবে ‘গ্রীভা রেডিকুলোপ্যাথি’ নামক স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে, যার ফলে ঘাড়ে তীব্র ব্যথা ও অসাড়ভাব অনুভব হয়।

হৃদরোগের ঝুঁকি বাড়ায় কোন ভিটামিনের ঘাটতি?

মায়ো ক্লিনিকের তথ্য অনুযায়ী, ভিটামিন ডি-এর অভাব হৃদরোগ ও তার জটিলতা অনেকটাই বাড়িয়ে দিতে পারে।

ভিটামিন ডি-এর ঘাটতি ব্লাড প্রেসার ও সুগার নিয়ন্ত্রণে ব্যাঘাত ঘটায়, ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর