সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

লিভার থেকে টক্সিন বের করে দেয় যেসব সবজি

প্রতিনিধির নাম / ২৩৩ বার দেখা হয়েছে
আপডেট : July 5, 2025
লিভার থেকে টক্সিন বের করে দেয় যেসব সবজি

বর্তমান সময়ে আমাদের জীবনযাপন অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে। আর এর ফল ভোগ করতে হয় শরীরের বিভিন্ন অঙ্গের। তবে এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয় লিভারের। অতিরিক্ত পরিমাণে তেল, ঘি, মসলা খাওয়ার ফলে লিভারে ফ্যাট জমতে শুরু করে।
এই অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফলে লিভারের স্বাভাবিক কাজগুলো ব্যাহত হয়। আর এখান থেকেই বিভিন্ন রোগের সূত্রপাত ঘটে। ফ্যাটি লিভার, লিভার সিরোসিস ছাড়াও নানা ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়ে। তাই লিভার থেকে দূষিত পদার্থ বের করা ভীষণ জরুরি।

কিন্তু এর জন্য কী করবেন?যদিও আজকাল ডিটক্স ওয়াটার খাওয়ার ট্রেন্ড তৈরি হয়েছে। কিন্তু ডিটক্স ড্রিংকস না খেয়েও লিভার থেকে টক্সিন বের করা যায়। এর জন্য নিয়মিত কিছু খাবার খেতে হবে। বিশেষজ্ঞরা কিছু সবজির কথা বলেছেন, যেগুলো লিভার থেকে টক্সিন বের করতে এবং লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে।

কোন সবজি খাবেন

ব্রকোলি, ব্রাসেলস ব্রকোলি, কেল, বাঁধাকপি, বকচই, সরিষাশাক, ওলকপি, ফুলকপির মতো সবজি খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এসব সবজি লিভারের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী।

মূলত এ ধরনের কপিজাতীয় সবজি লিভারে পুষ্টি প্রদানের মাধ্যমে দূষিত পদার্থ বের করে দেয়। তা ছাড়া এ ধরনের সবজিতে সালফোরাফেন নামের একটি যৌগ রয়েছে, যা লিভার ডিটক্সিফাইয়ের কাজ করে।

 আর কী খাবেন

লিভারের রোগ থেকে বাঁচতে হলে পর্যাপ্ত পানি পান করতে হবে।

পাশাপাশি অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে। এ ছাড়া লেবুর রস, তাজা ফল, হলুদ, গোলমরিচের মতো খাবার ও মশলা খেলেও লিভারের সমস্যা দূরে থাকবেন। খাওয়াদাওয়া নিয়ন্ত্রণের সঙ্গে প্রতিদিন শরীরচর্চা করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর