সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের রাজনীতির আকাশে কালো মেঘের আনাগোনা : শফিকুর রহমান

কুমিল্লা জেলা প্রতিনিধি / ২৩৩ বার দেখা হয়েছে
আপডেট : July 5, 2025
বাংলাদেশের রাজনীতির আকাশে কালো মেঘের আনাগোনা : শফিকুর রহমান

কুমিল্লা জেলা প্রতিনিধি : 

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের রাজনীতির আকাশে কালো মেঘের আনাগোনা চলছে। মেঘ যতই ঘন হোক, সূর্যকে আটকে রাখতে পারবে না। আগামীতে বাংলাদেশে মুক্তির সূর্য উঠবেই ইনশাআল্লাহ।

শনিবার (৫ জুলাই) সকাল ৭টায় ফেনী যাওয়ার পথে কুমিল্লার আলেখারচর বিশ্বরোডে এক পথসভায় জামায়াত আমির এসব কথা বলেন।

জামায়াতের আমির বলেন, যে যুবকরা রক্ত দিয়ে, জীবন দিয়ে বাংলাদেশকে আমাদের কাছে আমানত হিসেবে রেখে গিয়েছে, আমরা সেই রক্তের সঙ্গে কাউকে বেইমানি করতে দেব না। তাদের রক্তের পবিত্র মূল্য আমরা পরিশোধ করতে চাই। এ ধরনের রক্ত যেন বারবার দিতে না হয়; আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার ওপর সেটা নির্ভর করবে। আমরা যেনতেন কোনো নির্বাচন চাই না।

জামায়াতের আমির বলেন, যে যুবকরা রক্ত দিয়ে, জীবন দিয়ে বাংলাদেশকে আমাদের কাছে আমানত হিসেবে রেখে গিয়েছে, আমরা সেই রক্তের সঙ্গে কাউকে বেঈমানি করতে দিব না। তাদের রক্তের পবিত্র মূল্য আমরা পরিশোধ করতে চাই। এই ধরনের রক্ত যেন বারবার দিতে না হয়; আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার ওপর তা নির্ভর করবে। আমরা যেনতেন কোনো নির্বাচন চাই না।

ডা. শফিকুর রহমান বলেন, দেশে এখনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ দেখছি না। এবার যেনতেন নির্বাচন মেনে নেওয়া হবে না। ১৪, ১৮ ও ২৪ মার্কা নির্বাচনের আলামত লক্ষ্য করা যাচ্ছে। যারা এ ধরনের অপকর্মের চিন্তা করছেন তাদের জন্য আমাদের স্পষ্ট বার্তা- মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে। আবার প্রয়োজনে রক্তের বিনিময়ে পরিবর্তনকে সফল করব। এক্ষেত্রে এ জাতি কাউকে কোনো ছাড় দেয়নি, আমরাও দেবো না।

তিনি বলেন, যতদিন ফ্যাসিবাদের অস্তিত্ব থাকবে, ততদিন আমাদের লড়াই চলবে। আমাদের লড়াই ফ্যাসিবাদীদের বিরুদ্ধে নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই ফ্যাসিবাদ পুরাতন হোক আর নতুন হোক। আমাদের লড়াই চলবে।

ডা. শফিকুর রহমান বলেন, এখন থেকে ছাত্র, যুবক, শ্রমিক অতীতে যেমন বুক চিতিয়ে লড়াই করে নিজেদের অধিকার আদায়ের জন্য এগিয়ে গিয়েছিল, আগামীতেও সেই অধিকার আদায় সফল করার জন্য যুবকদের তা বুকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, কিশোর, তরুণ, যুবকদের জন্য এমন এক দেশ রেখে যেতে চাই- যেন শান্তিতে তারা নিশ্বাস নিতে পারে। চাঁদাবাজমুক্ত, দখলবাজমুক্ত সমাজ গড়ে তুলতে আল্লাহর আইনের বিকল্প নেই। আমরা সবাইকে আল্লাহর আইনের প্রতি আহ্বান জানাচ্ছি।

ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, নতুন পুরাতন বুঝি না, আগামীতে যেকোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। সবাইকে আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। সে লড়াইয়ে কোরআন বুকে নিয়ে আমরাই জিতব ইনশাআল্লাহ।

তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন স্থানে ইদানীং আমরা রাজনীতির নামে বিভিন্ন অপকর্ম লক্ষ করছি। আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলছি- সাবধান হোন, নিজেদের সামলান, নইলে জনগণই আপনাদের সামলিয়ে দেবে।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কুমিল্লা-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে মহানগরি সেক্রেটারি মাহবুবর রহমানের পরিচালনায় পথসভায় আরও বক্তব্যে রাখেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাসুম, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণ আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাজাহান, উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, মহানগর জামায়াতের নায়েবে আমির, মোহাম্মদ মোছলেহ উদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মু. মাহফুজুর রহমান, দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা-৮ বরুড়া আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক শফিকুল আলম হেলাল। মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা প্রমুখ।

ফেনীতে রুকন সমাবেশে যোগ দিতে সকালে কুমিল্লায় একাধিক পথসভায় বক্তব্য রাখেন জামায়াত আমির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর