বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
মৌমাছি বা বোলতার হুল ফুটলে যে ভুল হতে পারে প্রাণঘাতী ইসবগুল নাকি চিয়া সিড, পেটের যত্নে কোনটি বেশি উপকারী? সর্দি-কাশি ভেবে বসে থাকবেন না, যে লক্ষণ নিউমোনিয়ার ইঙ্গিত মধ্যপ্রাচ্য সংকটের জেরে বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম সমন্বয় করতে হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর : স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন নিয়ে কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর হাম উপসর্গে প্রাণ গেল আরো ৬ শিশুর ‘কোন ডিসেম্বরে আসবেন, ক্লিয়ার করেন’, শেখ হাসিনাকে দুলু স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে প্রযুক্তি ও গবেষণায় বড় রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সাবেক সিইসি এটিএম শামসুল হুদা মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক / ২২৪ বার দেখা হয়েছে
আপডেট : July 5, 2025
সাবেক সিইসি এটিএম শামসুল হুদা মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক : 

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৫ জুলাই) সকালে গুলশানের বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

শামসুল হুদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভগ্নিপতি আশফাক কাদেরী। তিনি বলেন, সকাল ৯টায় বাসায় মারা যান সাবেক সিইসি। পরে তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ মর্গে রয়েছে।

তিনি বলেন, তার মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে জানাজা হবে। পরে বনানী কবরস্থানে দাফন সম্পন্ন করবো।

শামসুল হুদার মরদের এখন ইউনাইটেড হাসপাতালে রয়েছে জানিয়ে আশফাক কাদেরী বলেন, মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে জানাজা ও দাফন হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।

এটিএম শামসুল হুদা ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্বকালীন সময়ে তিনি রাজনৈতিক সংকটকালে নির্বাচন কমিশনের স্বাধীনতা ও কার্যকারিতা ধরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এ.টি.এম. শামসুল হুদা ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি স্বাধীনতার পরে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। ২০০০ সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

সাবেক এই আমলা বাগেরহাটে মহকুমা প্রশাসক (সাব ডিভিশনাল অফিসার), পানিসম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং এর আগে বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর