সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ভুল করেও পেঁপের সঙ্গে খাবেন না যেসব খাবার

প্রতিনিধির নাম / ২৩৫ বার দেখা হয়েছে
আপডেট : July 5, 2025
ভুল করেও পেঁপের সঙ্গে খাবেন না যেসব খাবার

খাদ্যতালিকায় প্রতিদিনই একটি করে ফল রাখা উচিত। ফল আমাদের শরীরে শক্তি জোগায়। এখনকার মৌসুমি ফলের পাশাপাশি আপনি পেঁপেও  রাখতে পারেন। সাধারণত পেঁপে শরীরের জন্য খুবই উপকারী। এই খাবার খেলে শরীর ভালো থাকে। এমনকী পেট ভালো রাখার ক্ষেত্রেও পেঁপের জুড়ি মেলা ভার। তবে কিছু খাবারের সঙ্গে পেঁপে খাওয়া যাবে না, জানা যাক হেলথ টিপস।

সাইট্রাস ফল ও পেঁপে

সাইট্রাস ফলের সঙ্গে পেঁপে মিশ্রিত করবেন না। সাইট্রাস ফল ভিটামিন সি তে ভরপুর। এগুলো অ্যাসিডিক হয়ে থাকে। পেঁপের সাথে এ সব ফল খেলে আপনি পেটে অ্যাসিডিটি অনুভব করতে পারেন।

দুগ্ধজাত পণ্য ও পেঁপে

দুগ্ধজাত পণ্য যেমন দুধ বা দইয়ের সঙ্গে অনেকেই পেঁপে খেয়ে থাকেন। পেঁপেতে পেপাইন নামক একটি এনজাইম থাকে। যা এই দুগ্ধজাত পণ্যগুলোর হজম প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। এর ফলে গ্যাস এবং ফোলাভাবের মতো লক্ষণ দেখা দিতে পারে। তাই এগুলো একসঙ্গে খাওয়া উচিত নয়।

টমেটোর সঙ্গেও পেঁপে মিশিয়ে খাওয়া যাবে না। আসলে এই দুটি খাবার একে অপরের সঙ্গে মিশিয়ে দিলে সমস্যা তৈরি হয়ে যেতে পারে। তাই প্রতিটি মানুষকে এই নিয়ে সতর্ক হয়ে যেতে হবে। কারণ এই দুটি খাবার একসঙ্গে শরীরের জন্য ভালো নয়।

​কিউই ও পেঁপে

এটা একটি বিদেশি ফল। এবার এই ফল নিয়মিত অনেকেই খেয়ে থাকেন। তবে মাথায় রাখতে হবে যে কিউই-এর সঙ্গে পেঁপে খেলে অনেকক্ষেত্রেই গুরুতর সমস্যা তৈরি হয়ে যায়। তাই পেঁপের সঙ্গে কিউই খাওয়া যাবে না। এতে সমস্যা বাড়ে।

পেঁপে ও চা-কফি

পেঁপের মধ্যে রয়েছে ‘প্যাপেইন’ এবং চা, কফির মধ্যে ‘ক্যাফিন’। এই দুটি উপাদান একসঙ্গে শরীরে নানা রকম জটিলতা সৃষ্টি করতে পারে। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, তাদের জন্য এই দুই খাবারের যোগ বিপজ্জনক হয়ে উঠতে পারে। পেঁপে ও চা-কফি একসঙ্গে খেলে হজমের সমস্যা হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর