সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ভুটানকে বাংলাদেশের সব অবকাঠামোগত সুবিধা নেওয়ার পরামর্শ প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক / ২৪০ বার দেখা হয়েছে
আপডেট : July 9, 2025
ভুটানকে বাংলাদেশের সব অবকাঠামোগত সুবিধা নেওয়ার পরামর্শ প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক : 

ভুটানকে বাংলাদেশের সব অবকাঠামোগত সুবিধা গ্রহণের পরামর্শ দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ যেসব অবকাঠামোগত সুবিধা দিচ্ছে তার সর্বোচ্চ সদ্ব্যবহার করতে পারে ভুটান। দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে এখনো অনেক সুযোগ বিদ্যমান।

বুধবার (৯ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড্যাশো কারমা হামু দর্জি প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। রাষ্ট্রদূত দর্জি ভুটানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেন।

এসময় প্রধান উপদেষ্টা দুদেশের জনগণের বন্ধন জোরদারের গুরুত্ব তুলে ধরে বলেন, দুদেশের তরুণদের মধ্যে সাংস্কৃতিক বিনিময় হওয়া উচিত, যেন পারস্পরিক বোঝাপড়া ও সম্পর্ক আরও দৃঢ় হয়।

তিনি বলেন, বাংলাদেশ সার্কের চেতনাকে বজায় রাখতে ও এগিয়ে নিতে চায়। তিনি রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানান এবং তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে আশা প্রকাশ করেন, তার কার্যকালে বাংলাদেশ ও ভুটানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক এবং বিদ্যমান চমৎকার সহযোগিতার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত দর্জি বলেন, বিশেষ করে চিকিৎসা, শিক্ষা ও বাংলাদেশে একটি ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকারের অব্যাহত সহায়তার জন্য ভুটান কৃতজ্ঞ।

তিনি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার আগ্রহ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর