পোড়া ত্বক দ্রুত সেরে ওঠানোর উপায়গুলো দেখে নিন-
১. খোসা তুলে ফেলবেন না: পোড়া জায়গায় ফোসকা উঠলে সেটা নিজে থেকে ফাটাবেন না। এতে সংক্রমণের ঝুঁকি বাড়ে।
২. অ্যালোভেরা জেল ব্যবহার করুন: বিশুদ্ধ অ্যালোভেরা জেল পোড়া ত্বকের জন্য খুব উপকারী। এটি ব্যথা ও ফোলাভাব কমায় এবং দ্রুত টিস্যু পুনর্গঠন করে।
৩. জায়গাটি পরিষ্কার ও শুকনো রাখুন: প্রতিদিন পরিষ্কার হাত দিয়ে ক্ষতস্থান হালকা গরম পানিতে ধুয়ে নিন। প্রয়োজনে ডাক্তারের পরামর্শে অ্যান্টিসেপ্টিক মলম ব্যবহার করুন।
৪. হালকা ব্যান্ডেজ ব্যবহার করুন: খোলা পোড়া ত্বক ধুলা, ব্যাকটেরিয়া ও সংস্পর্শ থেকে রক্ষা করতে হালকা গজ বা ব্যান্ডেজ ব্যবহার করুন।
৫. পুষ্টিকর খাবার খান: ত্বক দ্রুত সারাতে প্রয়োজন প্রোটিন জাতীয় খাবার – মাছ, ডিম, মাংস, ডাল। ভিটামিন সি – লেবু, কমলা, পেয়ারা (জখম শুকাতে সাহায্য করে) জিঙ্ক – ডিম, বাদাম, বীজ।
যেসব জিনিস ভুলেও করবেন না-
১. বরফ লাগাবেন না।
২. টুথপেস্ট, ঘি, মাখন বা হলুদ ব্যবহার করবেন না।
৩. খোসা বা ফোসকা তুলে ফেলবেন না।
৪. নোংরা হাত দিয়ে স্পর্শ করবেন না।