সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩

বান্দরবান জেলা প্রতিনিধি / ১৩৮ বার দেখা হয়েছে
আপডেট : May 24, 2026
বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩

বান্দরবান জেলা প্রতিনিধি : 

বাংলাদেশ-মিয়ানমারের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন।

রোববার (২৪ মে) দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নে মিয়ানমার সীমান্তের জিরোপয়েন্টের ৪১নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভালুকিয়াপাড়া গ্রামের বাসিন্দা সুনইয়ং চাকমার ছেলে লেঠাইয়া চাকমা (৪১), নিওমং চাকমার ছেলে অং ক্য মং (৫০) ও অইমং চাকমার ছেলে চিং ক্য অং (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে সীমান্তবর্তী তুমব্রু নোম্যান্সল্যান্ড এলাকার একটি কলাবাগানে কাজ করতে যান তিন শ্রমিক। এ সময় মিয়ানমার সীমান্ত এলাকায় পূর্ব থেকে পুঁতে রাখা একটি স্থলমাইনে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন অক্যমং তঞ্চঙ্গ্যা। পরে তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে আরও একটি মাইন বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান চিক্যং তঞ্চঙ্গ্যা ও শৈফুচিং তঞ্চঙ্গ্যা নামে আরও দুইজন।

খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে সেগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।

ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. জাফর ইকবাল বলেন, সীমান্তবর্তী এলাকায় স্থল মাইন বিস্ফোরণে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে তিনজন উপজাতি নিহত হয়েছেন। তাদের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে। এ বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘুমধুম সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে তিনজন উপজাতি বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার খবর আমরা পেয়েছি। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর