বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :

পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক / ৭ বার দেখা হয়েছে
আপডেট : June 10, 2026
পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ পুলিশের অপারেশনাল কার্যক্রম জোরদারে জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ ভ্যান কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় হবে ১৮২ কোটি ৩২ লাখ টাকা।

বুধবার (১০ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড পিকআপগুলো সরবরাহ করবে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ পুলিশের অপারেশনাল কাজে ব্যবহারের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। বাংলাদেশ পুলিশের অপারেশনাল কার্যক্রম অব্যাহত রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এসব পিকআপ কেনা প্রয়োজন। এ বিষয়ে অর্থ বিভাগের সম্মতি নেওয়া হয়েছে।

পরবর্তী সময়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ২১২টি পিকআপ কেনার জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছে দরপ্রস্তাব আহ্বান করা হলে প্রতিষ্ঠানটি প্রস্তাব দাখিল করে। টিইসি প্রস্তাবটি গ্রহণযোগ্য বলে বিবেচনা করে। প্রস্তাবের সব প্রক্রিয়া শেষে টিইসির নেগোসিয়েশনের মাধ্যমে সুপারিশকৃত গ্রহণযোগ্য দরদাতা প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড পিকআপগুলো সরবরাহ করবে। এতে ব্যয় হবে ১৮২ কোটি ৩২ লাখ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর