সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

‘আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনা অমার্জনীয় অপরাধ’

নিজস্ব প্রতিবেদক / ১০৯ বার দেখা হয়েছে
আপডেট : June 11, 2026
‘আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনা অমার্জনীয় অপরাধ’

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনা অমার্জনীয় অপরাধ দাবি করে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, হাসপাতালের দায় পেলে নিবন্ধন বাতিল হতে পারে।

বৃহস্পতিবার (১১ জুন) রাজধানীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা বলেন।

ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, যে দায়ী হিসেবে শনাক্ত হবে তাকে শাস্তির আওতায় আনা হবে। যদি প্রতিষ্ঠান এই ৬ শিশু মৃত্যুর ঘটনায় জড়িত থাকে তাহলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর যদি প্রতিষ্ঠানের কোনো কর্মচারীর গাফলতির জন্য ঘটনাটি ঘটে; তাহলে তার বিরুদ্ধেও দেশের প্রচলিত আইনে যে ব্যবস্থা নেওয়ার কথা বলা আছে। সে অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তিনি আদ-দ্বীন হাসপাতালের যদি কোনো গাফিলতি পাওয়া যায় তাহলে তাদের নিবন্ধন বাতিলের সিদ্ধান্তও আসতে পারে বলে জানান প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর