মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
খাদ্যাভ্যাস নাকি ব্যায়াম : ওজন কমানোর জন্য কোনটি বেশি ভালো? এক সপ্তাহে এক কেজি ওজন কমিয়ে ফেলুন খুব সহজেই! অ্যাজমা নিয়ন্ত্রণে যেসব খাবার খাবেন, যেগুলো এড়াবেন জীবনে কেন প্রবেশ করে ডিপ্রেশন? মুক্তির উপায়গুলো দেখুন দেশে আরো ৩ নতুন উপজেলা ও ১টি থানা অনুমোদন চিকিৎসকদের গল্পগুজব করে কাটালে হবে না, রোগীদেরও খেয়াল রাখতে হবে : স্বাস্থ্যমন্ত্রী ৩৮ জেলায় নেই আইসিইউ, গ্রামীণ স্বাস্থ্যসেবায় বড় সংকট : ডা. জুবাইদা রহমান পুরোনো মেডিকেল কলেজগুলোতে ‘ক্রিটিক্যাল কেয়ার’ কোর্স চালুর আহ্বান ডা. জাহিদ হোসেনের সন্তানের আবেগ বুঝতে বাবাদের যা করা উচিত নারায়ণগঞ্জে ২৮ জুন ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে সোয়া ১ লাখ শিশু

দেশে আরো ৩ নতুন উপজেলা ও ১টি থানা অনুমোদন

নিজস্ব প্রতিবেদক / ৭ বার দেখা হয়েছে
আপডেট : July 1, 2026
দেশে আরো ৩ নতুন উপজেলা ও ১টি থানা অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : 

দেশে আরো তিনটি নতুন উপজেলা এবং একটি নতুন থানা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।

বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের ১২১তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

অনুমোদন পাওয়া নতুন তিনটি উপজেলা হলো- চট্টগ্রাম জেলা ফটিকছড়ি উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে ভাগ করে ‘বাঙ্গরা’ এবং ময়মনসিংহ জেলার গফরাগাঁও উপজেলার পাগলা থানার ৮টি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা। চট্টগ্রামের হাটাজারি থানাকে বিভক্ত করে গঠন করা হয়েছে ‘হালদা থানা’।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এলাকার নারায়নগঞ্জ ও গাজীপুর জেলা প্রকল্পের অংশগুলো ঢাকার অন্তুর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।

সভায় অনুমোদন পাওয়া প্রস্তাবগুলো পরবর্তী সময়ে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে কার্যকর করা হবে।

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর