সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :

বাঁশখালীতে পাহাড়ি ঢলে প্রাণ গেল দুই শিশুর

চট্টগ্রাম জেলা প্রতিনিধি / ২১ বার দেখা হয়েছে
আপডেট : July 10, 2026
বাঁশখালীতে পাহাড়ি ঢলে প্রাণ গেল দুই শিশুর

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের মধ্যে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পৃথক ঘটনায় পানির প্রবল স্রোতে ভেসে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পৃথক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামের মেহের আলী বাড়ির প্রবাসী কামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ আশিক (৭) এবং একই ইউনিয়নের রত্নপুর এলাকার মোহাম্মদ মিরাজ (৩)।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার বেশ কয়েকটি এলাকা পানিতে তলিয়ে রয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পাহাড় থেকে নেমে আসা প্রবল পানির স্রোতে বাহারছড়া ইউনিয়নে বাড়ির উঠানে থাকা দুই শিশু ভেসে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে, তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. এনাম দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পাহাড়ি ঢলের পানিতে ভেসে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, পাহাড়ি ঢলে ভেসে গিয়ে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং দাফনের ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর