সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

শ্রীলঙ্কান ব্যক্তির মূত্রথলি থেকে বের করা হলো ৩.১ কেজির পাথর

আন্তর্জাতিক ডেস্ক / ৫৬ বার দেখা হয়েছে
আপডেট : August 18, 2026
শ্রীলঙ্কান ব্যক্তির মূত্রথলি থেকে বের করা হলো ৩.১ কেজির পাথর

আন্তর্জাতিক ডেস্ক : 

শ্রীলঙ্কার চিকিৎসকেরা এক ব্যক্তির মূত্রথলি থেকে ৩ দশমিক ১ কেজি ওজনের একটি পাথর অপসারণ করেছেন। চিকিৎসকদের দাবি, অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা এ ধরনের পাথরের মধ্যে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড়।

গত সপ্তাহে দেশটির পূর্বাঞ্চলের ত্রিনকোমালির একটি হাসপাতালে অস্ত্রোপচার করে পাথরটি অপসারণ করা হয়। ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি স্ট্রোকের পর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসার সময় তার প্রস্রাব করতে সমস্যা হচ্ছে বলে জানান চিকিৎসকেরা। পরীক্ষা করে তার মূত্রথলিতে বড় একটি পাথর পাওয়া যায়।

অস্ত্রোপচারে নেতৃত্ব দেওয়া চিকিৎসক প্রহ্লাদান বালাকৃষ্ণন বিবিসি সিংহলাকে বলেন, ‘নথি অনুযায়ী, অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা এটিই এখন পর্যন্ত নথিভুক্ত সবচেয়ে বড় মূত্রথলির পাথর।

তিনি জানান, অস্ত্রোপচারের পর রোগী খুব ভালো আছেন। বর্তমানে তিনি হাসপাতালেই আছেন এবং অন্যান্য শারীরিক সমস্যার চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসক বালাকৃষ্ণন বলেন, পাথরটি ওই ব্যক্তির মূত্রথলিতে প্রায় পাঁচ থেকে ১০ বছর ধরে ছিল।মূত্রে থাকা খনিজ পদার্থ স্ফটিক হয়ে জমাট বাঁধলে মূত্রথলিতে পাথর তৈরি হয়। সাধারণত মূত্রথলি পুরোপুরি খালি না হলে সেখানে ঘন মূত্র জমে থাকে।

বালুর দানার মতো ছোট পাথর অনেক সময় নিজে থেকেই শরীর থেকে বের হয়ে যায়। তবে ১ সেন্টিমিটারের বেশি বড় পাথর মূত্রপ্রবাহে বাধা সৃষ্টি করতে পারে এবং তখন চিকিৎসার প্রয়োজন হয়। ৪ সেন্টিমিটারের বেশি বড় মূত্রথলির পাথরকে সাধারণত দৈত্যাকার পাথর বলা হয়।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ২০০৩ সালে ব্রাজিলের এক রোগীর শরীর থেকে সবচেয়ে বড় মূত্রথলির পাথর অপসারণ করা হয়েছিল। পাথরটির ওজন ছিল ১ দশমিক ৯ কেজি বা ৪ দশমিক ২ পাউন্ড এবং দৈর্ঘ্য ছিল ১৭ দশমিক ৯ সেন্টিমিটার বা প্রায় ৭ ইঞ্চি। তবে গত সপ্তাহে শ্রীলঙ্কায় অপসারণ করা পাথরটির দৈর্ঘ্য ছিল প্রায় ১৭ সেন্টিমিটার এবং ওজন ছিল ৩ দশমিক ১ কেজি। ওজনের দিক থেকে এটি আগের রেকর্ডের পাথরের চেয়েও বড়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর