মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
‘কোন ডিসেম্বরে আসবেন, ক্লিয়ার করেন’, শেখ হাসিনাকে দুলু স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে প্রযুক্তি ও গবেষণায় বড় রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী কিডনি রোগীদের জন্য বড় সুখবর, সব জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে : ডা. জুবাইদা রহমান শরীরের এই অঙ্গটি নীরবে আমাদের সুস্থ রাখতে কাজ করে যাচ্ছে   সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম নির্ধারণ মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে : স্বাস্থ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু নীরবে থাইরয়েড ক্যানসার বাড়ছে না তো? খেয়াল রাখুন ৫ লক্ষণ

আদা চা কি ওজন নিয়ন্ত্রণে কার্যকর

প্রতিনিধির নাম / ৩২ বার দেখা হয়েছে
আপডেট : August 21, 2026
আদা চা কি ওজন নিয়ন্ত্রণে কার্যকর

এমন অনেকেই আছেন যারা খাওয়ার পরে অস্বস্তি কিংবা পেট ফাঁপার সমস্যায় ভোগেন। প্রতিদিন এমন সমস্যায় ঘরোয়া সমাধান খোঁজেন তারা।

সহজ হজমে আদা

আদা হজমতন্ত্রের ওপর প্রভাব ফেলতে পারে। ওয়ার্ল্ড জার্নাল অব গ্যাস্ট্রোএন্টেরোলজি-তে প্রকাশিত একটি ছোট গবেষণায় দেখা যায়, আদা খাবার পাকস্থলী থেকে দ্রুত অন্ত্রে পৌঁছাতে সাহায্য করে। তবে এতে হজমের সব ধরনের উপসর্গ উল্লেখযোগ্যভাবে কমেছে এমন প্রমাণ পাওয়া যায়নি।

পেট ফাঁপার সমস্যা স্বস্তি

খাওয়ার পর পেট ফুলে থাকা বা ভারী লাগা অনেকেরই নিয়মিত সমস্যা। ২০১১ সালের একটি গবেষণায় আদা ও আর্টিচোকের সমন্বয়ে তৈরি একটি সাপ্লিমেন্ট হজমের অস্বস্তি, পেট ফাঁপা, বমিভাব ও পেট ভরা ভরা অনুভূতি কমাতে সহায়তা করেছিল।

তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো গবেষণায় সাধারণ আদা চা নয়, আদা ও আর্টিচোকের সাপ্লিমেন্ট ব্যবহার করা হয়েছিল। তাই এক কাপ ঘরোয়া আদা চা একই ফল দেবে এমন নিশ্চয়তা নেই।ওজন নিয়ন্ত্রণ

আদা চা কোনো ‘ফ্যাট বার্নিং’ পানীয় নয়। তবে ওজন নিয়ন্ত্রণ নিয়ে করা গবেষণায় কিছু ইতিবাচক ফল পাওয়া গেছে। ২০২৫ সালের একটি গবেষণা পর্যালোচনায় দেখা যায়, আদার সাপ্লিমেন্ট গ্রহণকারীদের কোমরের পরিধি ও শরীরের চর্বির পরিমাণ কিছুটা কমতে পারে।

আদা চা পানের সময়

আদা চা খাওয়ার জন্য সকালই সেরা বা রাতই সেরা এমন শক্ত প্রমাণ নেই। বরং খাওয়ার পর বা যে সময়ে সাধারণত হজমের অস্বস্তি হয়, সে সময়ে পান করা যেতে পারে। রাতে খেলে কালো চা বা অন্য ক্যাফেইনযুক্ত চায়ের বদলে শুধু আদা ভিজিয়ে তৈরি পানীয় বেছে নেওয়া ভালো, বিশেষ করে ক্যাফেইনে ঘুমের সমস্যা হলে।

আদা চা উপকারী হলেও সবকিছু সবার জন্য নাও হতে পারে। তাই সমস্যা দেখা দিলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়াই ভালো। চিকিৎসক আপনাকে সঠিক পরামর্শ দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর