শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
‘কোন ডিসেম্বরে আসবেন, ক্লিয়ার করেন’, শেখ হাসিনাকে দুলু স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে প্রযুক্তি ও গবেষণায় বড় রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী কিডনি রোগীদের জন্য বড় সুখবর, সব জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে : ডা. জুবাইদা রহমান শরীরের এই অঙ্গটি নীরবে আমাদের সুস্থ রাখতে কাজ করে যাচ্ছে   সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম নির্ধারণ মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে : স্বাস্থ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু নীরবে থাইরয়েড ক্যানসার বাড়ছে না তো? খেয়াল রাখুন ৫ লক্ষণ

স্থানীয় সরকার নির্বাচনে ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩

নিজস্ব প্রতিবেদক / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : August 31, 2026
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩

নিজস্ব প্রতিবেদক : 

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। যারা সবাই স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন।

সোমবার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে, তাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে ভোটার দাঁড়াচ্ছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

ইসি সচিব বলেন, ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন এবং নারী ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন। সবশেষে হালনাগাদ থেকে এ পর্যন্ত ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন বেড়েছে।

ইসি সচিবালয়ের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৪ মে প্রকাশিত প্রাথমিক ভোটার তালিকার তুলনায় চূড়ান্ত তালিকায় ৪ লাখ ৫ হাজার ৪০৩ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন।

এক প্রশ্নের জবাবে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ৩১ জুলাইকে ‘কাট-অফ ডেট’ ধরে নির্বাচনের মূল প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। এরপর নতুন করে যারা ভোটার তালিকায় নিবন্ধিত হচ্ছেন বা হবেন, আসন্ন নির্বাচনে তারা আপাতত ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন না। তবে ভোটার নিবন্ধন প্রক্রিয়া একটি নিরবচ্ছিন্ন ধারা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে কমিশন যদি কাট-অফ তারিখ পুনর্নির্ধারণ করে, তবে নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করে তালিকা ফের হালনাগাদ করা হবে।

নির্বাচনের সময়সূচি ও তফসিল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের সরাসরি কোনো তারিখ উল্লেখ করেননি আখতার আহমেদ। তিনি বলেন, নির্বাচন আয়োজনে কমিশনের সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি রয়েছে। তবে সুনির্দিষ্ট সময়সূচি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা দ্রুততম সময়ে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

ভোটকেন্দ্রের সংখ্যা প্রসঙ্গে সচিব বলেন, স্থানীয় সরকারের কোন প্রতিষ্ঠান বা স্তরের নির্বাচন আগে অনুষ্ঠিত হবে (ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ নাকি সিটি করপোরেশন) তার ওপর ভিত্তি করেই চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা নির্ধারণ করা হবে। সম্পূর্ণ নির্বাচনী তফসিল ও রূপরেখা স্পষ্ট হলেই কেন্দ্র সংখ্যা চূড়ান্ত করবে ইসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর