মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ

প্রতিনিধির নাম / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : September 29, 2026
নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ

কখনো কারও হার্ট অ্যাটাকের সময় ঘটনাস্থলে যদি থেকে থাকেন, তাহলে পরবর্তীতে সেই দৃশ্য ভাবলে বিষয়টি হয়তো নাটকীয় মনে হবে। কারণ, কেউ বুকে হাত দিয়ে চেপে ধরছেন এবং মাটিতে লুটিয়ে পড়ছেন। কিন্তু সবসময় কি একইভাবে হার্ট অ্যাটাক হয়? হয় না; বিশেষ করে নারীদের ক্ষেত্রে।

নারীদের ক্ষেত্রে তারা এমন কিছু পরিচিত লক্ষণ অনুভব করতে পারেন না, বা পারলেও তা তুলনামূলক কম স্পষ্ট কিংবা সতর্কতামূলক লক্ষণগুলো থেকে একদমই আলাদা। এ কারণে নারীরা হার্ট অ্যাটাক করলে অনেক সময় তা বেশি ঝুঁকির সম্ভাবনা থাকে। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অ্যানাস্থেসিওলজিস্ট এবং ইন্টারভেনশনাল পেইন মেডিসিন বিশেষজ্ঞ ড. কুণাল সুদ নারীদের হার্ট অ্যাটাকের নীরব চারটি সংকেত সম্পর্কে জানিয়েছেন। যেসব লক্ষণগুলো এড়িয়ে যাওয়া ঠিক নয় বলে জানিয়েছেন এ চিকিৎসক।

বুক চাপ বা ব্যথা:

বুকে ব্যথা, চাপ বা অস্বস্তি অনুভব করাকে হার্ট অ্যাটাকের বহুল পরিচিত সতর্কতামূলক লক্ষণ হিসেবে গণ্য করা হয়। নারীরাও এই লক্ষণের সম্মুখীন হতে পারেন। ডা. কুণাল বলেন, বুকে ব্যথা, অস্বস্তি বা চাপ অবহেলা করা যাবে না। এটি বুকের মাঝখানে চাপ ধরা বা ভারী হয়ে থাকার মতো অনুভূত হতে পারে।

প্রত্যাশিত জায়গার বাইরে ব্যথা:

নারীদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক শরীরের এমন কিছু জায়গায়ও ব্যথার সৃষ্টি করতে পারে, যা আপাতদৃষ্টিতে হৃদযন্ত্রের সঙ্গে সম্পর্কিত বলে নাও মনে হতে পারে। যেমন- চোয়াল, ঘাড় বা হাত ব্যথা। এমনকি পিঠও ব্যথা হতে পারে। এ কারণে এসব লক্ষণগুলো সহজে উপেক্ষা করা বা অন্য কোনো শারীরিক সমস্যা বলে এড়ানো উচিত নয়। চিকিৎসকের মতে, শুধু বুক নয়; এক বা উভয় হাত, পিঠ, ঘাড়, চোয়াল ও পেটের অস্বস্তির দিকেও সতর্ক দৃষ্টি রাখতে হবে।

শ্বাসকষ্ট:

শ্বাসপ্রশ্বাসে কষ্ট হওয়া নারীদের হার্ট অ্যাটাকের একটি অন্যতম সতর্কতামূলক লক্ষণ হতে পারে। যা অন্যান্য লক্ষণগুলো যেমন- বুকে ব্যথা বা শরীরের অন্যান্য জায়গায় অস্বস্তির সঙ্গে বা ছাড়াই এককভাবে এই লক্ষণ দেখা দিতে পারে। এ ব্যাপারে ডা. কুণাল বলেন, শ্বাসকষ্ট কখনো কখনো বুকের ব্যথা ছাড়াই বা ব্যথার সঙ্গে হঠাৎ দেখা দিতে পারে।

ঠান্ডা ঘাম, বমি বমি ভাব বা মাথা ঘোরা:

নারীদের হার্ট অ্যাটাকের স্পষ্ট লক্ষণগুলো কম থাকলেও হার্ট অ্যাটাক হতে পারে। যেমন মাথা হালকা অনুভব হওয়া, বমি বমি ভাব, বমি হওয়া বা ঠান্ডা ঘাম হওয়া। এসব লক্ষণে তাৎক্ষণিকভাবে হৃদযন্ত্রের সঙ্গে সম্পর্কিত বলে নাও মনে হতে পারে। তবে এসব গুরুত্বপূর্ণ সতর্কতামূলক লক্ষণ হতে পারে। যা উপেক্ষা না করে চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি।

এছাড়া ডা. কুণাল বলেন, ঠান্ডা ঘাম, বমি ভাব বা মাথা ঘোরা- এসব সমস্যা ফ্লু বা মানসিক চাপের মতো মনে হতে পারে। এসব সমস্যা হঠাৎ শুরু হলে সতর্ক হতে হবে। অনেক নারীর ক্ষেত্রে লক্ষণগুলো বেশ সূক্ষ্ম বা মৃদু হয়ে থাকে। যা অ্যাসিড রিফ্লাক্স (বুক জ্বালা), ফ্লু বা বয়স বেড়ে যাওয়ার কারণে সমস্যা বলে মনে হতে পারে। এ ক্ষেত্রেও বসে না থেকে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করা উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর