সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ফিটকিরিতেই দূর হবে মুখের অবাঞ্ছিত রোম, জানুন উপায়

প্রতিনিধির নাম / ২৬০ বার দেখা হয়েছে
আপডেট : February 23, 2025
ফিটকিরিতেই দূর হবে মুখের অবাঞ্ছিত রোম, জানুন উপায়

মুখ থেকে অবাঞ্ছিত রোম তুলতে বেশিরভাগ নারীই ওয়াক্সিং করে থাকেন। তবে নিয়মিত ওয়াক্সিং করলে চামড়া ঝুলে যাওয়ার আশঙ্কা থাকে। তাই অনেকে ভরসা রাখেন ফেশিয়াল রেজরে। তাতেও স্বস্তি নেই। রোম চেঁছে ফেলার পর অনেকের মুখে র‍্যাশ বের হয়।

ঠোঁটের ওপর অতিরিক্ত রোম থাকলে তা দেখতে মোটেও ভালো লাগে না। তাই বাধ্য হয়ে বিভিন্ন উপায়ে এটি তুলে ফেলতে হয়। তবে যন্ত্রণাদায়ক উপায়ে রোম না তুলে স্বস্তিদায়ক উপায়ে কাজটি করতে পারেন। এই কাজে ব্যবহার করতে পারেন ফিটকিরি।

কীভাবে ফিটকিরি দিয়ে মুখের রোম পরিষ্কার করবেন? চলুন জেনে নিই-

ফিটকিরি ও গোলাপ জল

একটি ছোট পাত্রে সম পরিমাণ ফিটকিরি আর গোলাপ জল মিশিয়ে নিন। খেয়াল রাখবেন যেন মিশ্রণ খুব বেশি পাতলা বা ঘন না হয়। এবার মুখের যে অংশ থেকে রোম তুলতে চাইছেন, সেখানে মিশ্রণটা মেখে রাখুন। মিনিট পনেরো অপেক্ষা করুন। শুকিয়ে গেলে হাত দিয়ে অথবা ভেজা তোয়ালে দিয়ে ঘষে তুলে ফেলুন। দেখবেন রোম উঠে এসেছে। এরপর অবশ্যই মুখে ময়েশ্চারাইজার মেখে নেবেন।

ফিটকিরি ও হলুদ

একটি ছোট পাত্রে এক টেবিল চামচ ফিটকিরি গুঁড়ো এবং আধ চা চামচ গুঁড়ো হলুদ মিশিয়ে নিন। পানি দিয়ে ঘন একটি মিশ্রণ তৈরি করে ফেলুন। এবার মুখের যে অংশ থেকে রোম তুলতে চান, সেখানে মিশ্রণটি মেখে মিনিট বিশেক অপেক্ষা করুন। শুকিয়ে গেলে হাত অথবা ভেজা তোয়ালে দিয়ে ঘষে তুলে ফেলুন। রোম উঠে আসবে। এরপর অবশ্যই মুখে অ্যালোভেরা জেল মেখে নেবেন।

ফিটকিরি ও মধু

ত্বক যদি শুষ্ক ও স্পর্শকাতর হয় তাহলে ফিটকিরি গুঁড়োর সঙ্গে মধু মিশিয়ে নিতে দুটি উপাদান মেশানো মিশ্রণ ২০ মিনিট মুখে রাখুন। শুকিয়ে গেলে হাতে দিয়ে ঘষে তুলে ফেলুন। ঈষদুষ্ণ পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর ত্বকের ধরন বুঝে ময়েশ্চারাইজার মাখুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর